ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

AI-classifiedconfidence 95%

Why this classification

A younger brother struck his elder brother on the head with a stick during an argument over ancestral land, and the elder brother died in hospital later that night. This is a concrete physical assault that caused a death, so it counts as violence.

Reported by:Dhaka PostSamakalCorroborated · 2 sources
01/06/26•চর হাসাদিয়া গ্রাম, পরানগঞ্জ ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ২০২৬ সালের ১ জুন (সোমবার) সন্ধ্যায় ছোট ভাই রাশেদুল লাঠি দিয়ে বড় ভাই আবদুল বাছেদের মাথায় আঘাত করেন। গুরুতর আহত বাছেদ রাত ১২টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান, এবং অভিযুক্ত রাশেদুল পলাতক রয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আবদুল বাছেদ (৩৫) - নিহত ব্যক্তিমো. রাশেদুল (২৫) - অভিযুক্ত ছোট ভাই, পলাতকআবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ময়মনসিংহ

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 15/04/26open original ↗

১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত

১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত প্রতীকী ছবি ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ০৫:০৩ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে। সম্পর্কে তারা আপন চাচি-ভাতিজা। পুলিশ ও স্থানীয় সূত্র জান গেছে, আয়েশা খাতুনের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতেন তৌহিদ। বিকেলে সে ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিকের মা আয়েশা এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা খাতুন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, হত্যায় জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। - বিষয় : - ময়মনসিংহ - ফুলবাড়িয়া - ছুরিকাঘাতে হত্যা

Source 2: Dhaka Post · 02/06/26open original ↗

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ময়মনসিংহ সদরে পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার (১ জুন) সন্ধ্যায় আহত হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবদুল বাছেদ (৩৫) পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল বাছেদ ও তার ছোট ভাই মো. রাশেদুল (২৫)-এর মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ বিষয়কে কেন্দ্র করে তাদের মায়ের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে রাশেদুল লাঠি দিয়ে বাছেদের মাথায় আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত পৌনে ১২টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছোট ভাই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাখাওয়াত সুমন/এসএইচএ