ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর করলেন যুবলীগ নেতার ছেলে
Why this classification
This incident was classified as political violence in Barishal. Parties reported: Workers Party, Awami League. Reported by 1 source.
Killed
0
Injured
0
Summary
১ জানুয়ারি বরিশাল নগরীর ফকির বাড়ি রোডে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে স্থানীয় যুবলীগ নেতার ছেলের নেতৃত্বে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
AI analysis
Category
Political Violence
Confidence
74% · severity 2
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর করলেন যুবলীগ নেতার ছেলে
সারাদেশ বরিশাল ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর করলেন যুবলীগ নেতার ছেলে জেলা প্রতিনিধি বরিশাল ২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ 34 Shares অ+ অ- বরিশাল নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ফকির বাড়ি রোডে অবস্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। একই ভবনের দোতলায় অবস্থিত গণশিল্প সংস্থার কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। বিষয়টি জানতে পেরে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভাঙচুরে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। বিজ্ঞাপন এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়টি দীর্ঘ ৪৮ বছর ধরে ভাড়া নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই কার্যালয়ের মালিক মহানগর যুবলীগের আহ্বায়ক পলাতক নিজামুল ইসলাম নিজামের ছেলে তামিম ও তার সহযোগীরা অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা অফিসের চেয়ার, টেবিল ও ফ্যান ভেঙে ফেলে এবং বেশ কয়েকটি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যানসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও মালামাল নিয়ে যায়। বিজ্ঞাপন এ ঘটনায় দলীয় কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়, যার আর্থিক মূল্য লক্ষাধিক টাকা। ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করে। আরও পড়ুন ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ বগুড়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ সদস্য আহত রাজবাড়ীতে জামিনে মুক্ত আসামিকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি বিজ্ঞাপন জাতীয় কৃষক সমিতির সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মুজাম্মেল হক ফিরোজ বলেন, নিয়মিতভাবে অফিসের ভাড়ার টাকা পরিশোধ করা হচ্ছিল। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তিনি ক্ষতিপূরণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ বিচার দাবি করেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং ভাড়াটিয়া ও মালিক পক্ষের মধ্যে বিরোধ। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এআরবি
