মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক
Why this classification
A 22-year-old son struck his 45-year-old mother on the head with a piece of wood after she refused to give him money for drugs, and she died at the scene. This is a concrete, recent killing within Bangladesh, so it counts as a violent incident.
Killed
1
Injured
0
Summary
চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে ১৭ মে ২০২৬ (রোববার) গভীর রাতে মাদকাসক্ত ছেলে রাকিব মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কাঠের টুকরো দিয়ে মা জান্নাত বেগমের মাথায় আঘাত করেন, যাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করেছে এবং নিহতের ভাইয়ের করা হত্যা মামলার তদন্ত চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক
মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক মাকে হত্যাকারী রাকিব চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৪:০২ চাঁদপুর সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে জান্নাত বেগম (৪৫) নামে এক মাকে হত্যার অভিযোগে তার ছেলে মো. রাকিবকে (২২) আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যরা জানান, নিহত জান্নাত বেগমের স্বামী আব্বাস খান দ্বিতীয় বিয়ে করে টাঙ্গাইলের মধুপুরে বসবাস করছেন। প্রায় দেড় বছর ধরে জান্নাত বেগমের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এদিকে রাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি মায়ের ওপর নির্যাতন চালাতেন। ঘটনার রাতে মায়ের কাছে টাকা দাবি করলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব কাঠের টুকরো দিয়ে মায়ের মাথায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান জান্নাত বেগম। নিহতের ছোট ছেলে রিফাত জানান, তার ভাই রাকিব লাঠি দিয়ে মাকে আঘাত করেন এবং ওই আঘাতেই তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, পরদিন সকালে রাকিব বাড়িতে ফিরে অসুস্থতায় মায়ের মৃত্যুর নাটক সাজিয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ করলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে আটক করে। নিহতের ভাই ইলিয়াস খান ও স্থানীয়রা সঠিক তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। তিনি জানান, অভিযুক্ত রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ছেলের হাতে মা খুন
মাদকের টাকা না পেয়ে চাঁদপুরে নিজ ছেলের হাতে খুন হয়েছেন গর্ভধারিণী মা। রোববার (১৭ মে) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে বালিয়া গ্রামে সাদেক খান বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার রাতে মো. রাকিব (২৪) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে মা জান্নাত বেগমকে (৪৮) নির্মমভাবে খুন করে পালিয়ে যায়। সোমবার (১৮ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করে। নিহত জান্নাত বেগমের স্বামীর নাম আব্বাস খান। তিনি আরেকটি বিয়ে করে ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর যাবত স্বামীর সঙ্গে জান্নাত বেগমের যোগাযোগ নেই বলে জানান স্বজনরা। বাড়ির লোকজন জানান, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে টাকা দাবি করে এবং টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পড়ে থাকে। পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে। বাড়ির লোকজন মৃত জান্নাত বেগমকে দাফন-কাফনের ব্যবস্থা যখন করছিলেন তখন মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। লাশ উদ্ধার এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
