জমি বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু, মধুপুরে বিক্ষোভ

AI-classifiedconfidence 92%

Why this classification

A physical attack on 22 May 2026 by rival villagers over disputed land injured several people, and one of them, Sujon Mia, died on 27 May. A police case has been filed, so this is a concrete incident of violence within the recent time window.

Reported by:JugantorSingle source
22/05/26•গোপদ গ্রাম, মধুপুর পৌর এলাকা

Killed

1

Injured

3

Summary

টাঙ্গাইলের মধুপুরে ২২ মে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুজন মিয়াসহ কয়েকজন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে সুজন মিয়ার মৃত্যু হলে এলাকায় বিক্ষোভ হয় এবং পুলিশ মামলা হয়েছে বলে জানিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সুজন মিয়ামীর আলীজাহানারা বেগমমো. আবু সাইদসোহাগফরহাদ হোসেন কালুমধুপুর থানার ওসি একেএম ফজলুল হকতদন্ত কর্মকর্তা এসআই সোহেল হোসেন

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 29/05/26open original ↗

জমি বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু, মধুপুরে বিক্ষোভ

জমি বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু, মধুপুরে বিক্ষোভ Advertisement মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:০৭ এএম ছবি-যুগান্তর টাঙ্গাইলের মধুপুরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৭ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুজন মিয়া। মরদেহ গ্রামে পৌঁছালে ঈদের আগের সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। নিহত সুজন পৌর এলাকার গোপদ গ্রামের আমান আলীর ছেলে। জানা গেছে, গোপদ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. আবু সাইদের সঙ্গে একই এলাকার ফরহাদ হোসেন কালুসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে ৪১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমি গোপদ মৌজার সাবেক দাগ নম্বর ৩৮৬ ও ৩৮৭ এবং হাল দাগ নম্বর ১০৮৩ ও ১০৮৪-এর আওতাভুক্ত। অভিযোগ রয়েছে, গত ২২ মে সকাল সাড়ে ৮টার দিকে আবু সাইদের ভাগনে সোহাগ বিরোধীয় জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে আসেন সুজন মিয়া, মীর আলী ও সুজনের স্ত্রী অন্তঃসত্ত্বা জাহানারা বেগম। হামলায় তারা সবাই আহত হন। আহতদের প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সুজন মিয়াসহ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাতেই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গোপদ বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সুজন সরাসরি জমি বিরোধের পক্ষভুক্ত না হয়েও বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা এসআই সোহেল হোসেন আসামিদের গ্রেপ্তারে কাজ করছেন।