চট্টগ্রামে নালায় বস্তাবন্দী মরদেহ, পকেটে অটোরিকশার চাবি

AI-classifiedconfidence 85%

Why this classification

The report describes one specific incident: the body of an unidentified man, apparently strangled, was found stuffed in a sack in a drain in Chattogram on the morning of Monday, 12 January 2026. Police are investigating it as a suspected murder, which counts as a fatality linked to a possible crime.

Reported by:SamakalSingle source
12/01/26•Anandabazar area, near garbage depot, Bandar Thana

Killed

1

Injured

0

Summary

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকালে চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজার এলাকায় ময়লার ডিপোর পাশের একটি নালা থেকে বস্তাবন্দী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আশঙ্কা করছে এবং নিহতের পকেট থেকে একটি অটোরিকশার চাবি পাওয়া গেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

অজ্ঞাতপরিচয় ব্যক্তি (নিহত)বন্দর থানার ওসি আবদুর রহিমস্থানীয় বাসিন্দা

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/01/26open original ↗

চট্টগ্রামে নালায় বস্তাবন্দী মরদেহ, পকেটে অটোরিকশার চাবি

চট্টগ্রামে নালায় বস্তাবন্দী মরদেহ, পকেটে অটোরিকশার চাবি প্রতীকী ছবি চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১৬:৪৮ চট্টগ্রামে একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার ময়লার ডিপোর পাশের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে স্থানীয় বাসিন্দারা নালায় বস্তাবন্দী মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হতে পারে। অন্য কোথাও তাকে হত্যার পর বস্তার মধ্যে এনে নালায় ফেলে যেতে পারে বলে মনে করছে পুলিশ। বন্দর থানার ওসি আবদুর রহিম জানান, নিহত ব্যক্তির পকেট থেকে একটি অটোরিকশার চাবি উদ্ধার করা হয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশাচালক হতে পারেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, কী কারণে এবং কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, তা জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। - বিষয় : - মরদেহ উদ্ধার - মরদেহ - পুলিশ