স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়ককে নির্যাতনের অভিযোগে তদন্ত কমিটি গঠন
Why this classification
A police sergeant allegedly took an office assistant's ID card, documents, and personal phone, then physically beat him at Shahbagh police box and Shahbagh police station and threatened to shoot him with a pistol on 4 May 2026. The government has formed an inquiry committee, so this is a reported physical assault, not just commentary on an incident.
Killed
0
Injured
1
Summary
গত ৪ মে শাহবাগ পুলিশ বক্স ও শাহবাগ থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. সারোয়ার জাহানকে পুলিশ সার্জেন্ট মো. রেজাউল হক শারীরিক নির্যাতন করেন এবং পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর সরকার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যাকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়ককে নির্যাতনের অভিযোগে তদন্ত কমিটি গঠন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়ককে নির্যাতনের অভিযোগে তদন্ত কমিটি গঠন Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:১৪ পিএম ফাইল ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস সহায়ককে পুলিশ সদস্য কর্তৃক শারীরিক নির্যাতন ও হুমকি দেওয়ার অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার। রোববার (১০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের অফিস সহায়ক জনাব মো. সারোয়ার জাহান গত ৫ মে একটি আবেদনপত্র দাখিল করেন। এতে তিনি অভিযোগ করেন, গত ৪ মে পুলিশ সার্জেন্ট মো. রেজাউল হক (বিপি নম্বর-৯০১৫১৭৪৯১২) বিনা কারণে তার আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাকে প্রথমে শাহবাগ পুলিশ বক্সে এবং পরে শাহবাগ থানায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একই সঙ্গে পিস্তল দিয়ে গুলি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ অধিশাখার যুগ্মসচিব জনাব মো. জসিম উদ্দীনকে। সদস্য হিসেবে রয়েছেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারহানা মৃধা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশও করতে নির্দেশ দেওয়া হয়েছে।
