গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা

AI-classifiedconfidence 90%

Why this classification

This incident was classified as criminal violence in Gopalganj. Parties reported: Victim (Student), Four Friends. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.

Reported by:Ajker PatrikaProthom AloCorroborated · 2 sources
07/03/26•Bashbaria, Muksudpur

Killed

1

Injured

0

Summary

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ও আইফোনের লোভে সিয়াম নামের এক কলেজছাত্রকে তাঁর চার বন্ধু মিলে হত্যা করে। গত ৭ মার্চ নিখোঁজ হওয়ার পর ৯ মার্চ রাতে একটি পুকুর থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Parties involved

Victim (Student)Four Friends

Tags

MurderDrug WarRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 10/03/26open original ↗

আইফোন ও টাকার লোভে কলেজছাত্র হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি আইফোন ও নগদ টাকার লোভে সিয়াম (১৮) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে বাঁশবাড়ীয়া ইউনিয়নের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিয়াম মুকসুদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বাঁশবাড়ীয়া গ্রামের লিখন মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা। ঘটনাটি গোপন রাখতে মরদেহটি বাঁশবাড়ীয়া হাসপাতালের পেছনে কাশবনের পাশে একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পরে ছিনিয়ে নেওয়া আইফোনটি বোয়ালিয়া গ্রামের এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন অভিযুক্ত ব্যক্তিরা। পরিবারের সদস্যরা জানান, সিয়াম ৭ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে সন্দেহের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে সিয়ামের কয়েক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে।পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পারভেজ মুন্সী ও দিদার মুন্সী হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ ওই পুকুরে তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Source 2: Prothom Alo · 10/03/26open original ↗

আইফোন ও টাকার লোভে চার বন্ধু কিশোরকে হত্যা করে: পুলিশ

সিয়াম মোল্যাছবি: সংগৃহীত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। নিহত কিশোরের নাম সিয়াম মোল্যা (১৭)। সে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালিপ্রবাসী লিখন মোল্যার ছেলে এবং উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এর আগে গতকাল সন্ধ্যার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ৭ মার্চ থেকে সিয়াম নিখোঁজ ছিল বলে জানান মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে। আটক দুই কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, সিয়ামের কাছে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিল। সেটি বিক্রি ও টাকা ছিনিয়ে নিয়ে মাদকের জন্য অর্থ জোগাড় করতে তাকে হত্যার পরিকল্পনা করে ওই চার বন্ধু। পরিকল্পনা অনুযায়ী, ৭ মার্চ সিয়ামকে হত্যা করে পুকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত অন্য দুই কিশোরকেও আটকের চেষ্টা চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন কিশোরঅপরাধঢাকা বিভাগগোপালগঞ্জমুকসুদপুরহত্যা