চাচাতো ভাইদের ছুরিকাঘাতে যুবক নিহত, মা আহত
Why this classification
This is a real, recent stabbing attack on 30 April 2026 in Faridpur in which a 25-year-old man died and his mother was injured. The attackers were his cousins and an uncle, and the dispute was over a coconut tree, so it is a family and land-related killing that counts as violence.
Killed
1
Injured
1
Summary
ফরিদপুরের ভাঙ্গার খাটরা গ্রামে নারিকেল গাছ নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই নিখিল বিশ্বাস ও তার ভাইয়েরা শ্যামল বিশ্বাস (২৫)-কে ছুরিকাঘাত করে। বাধা দিতে গিয়ে তাঁর মা মিনতি বিশ্বাস আহত হন এবং ৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় ভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামলের মৃত্যু হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চাচাতো ভাইদের ছুরিকাঘাতে যুবক নিহত, মা আহত
চাচাতো ভাইদের ছুরিকাঘাতে যুবক নিহত, মা আহত Advertisement ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম ফরিদপুরের ভাঙ্গায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ভাই শ্যামল বিশ্বাস (২৫) নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের মা মিনতি বিশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামল বিশ্বাসের (২৫) মৃত্যু হয়। নিহত শ্যামল বিশ্বাস ওই গ্ৰামের রাজেশ্বর বিশ্বাসের ছেলে। এর আগে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে নারকেল পাড়া নিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই শ্যামল বিশ্বাস ও তার মাকে কুপিয়ে জখম করে। গ্রামবাসী মা ও ছেলেকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহত মিনতি বিশ্বাস বলেন, দুপুরের দিকে আমার ছেলে শ্যামল বিশ্বাস আমাদের গাছের নারিকেল পাড়তে গাছে উঠে। তখন আমার ভাসুর ও তার ছেলেরা ছুরি হাতে নিয়ে আমার ছেলেকে কুপাতে থাকে। আমি ছেলেকে বাঁচাতে গেলে আমাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। তিনি আরও বলেন, বেশ কিছু দিন ধরেই ওরা আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে। আজ নারকেল পাড়ার সময় ওরা সব কয় ভাই মিলে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে। নিয়তের বোন দাবি করেন, আমার ভাইকে আমার চাচাত ভাইয়েরা ও চাচা মিলে ছুরি মেরে হত্যা করেছে। আমি এদের ফাঁসি চাই। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, বাড়ির সীমানার মাঝখানে একটি নারিকেল গাছ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। আজ বিকালে শ্যামল বিশ্বাস ওই নারিকেল গাছ থেকে নারিকেল পারছিল। এ সময় তাদেরই আপন চাচাতো ভাই নিখিল বিশ্বাস বাধা দিলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে নিখিল বিশ্বাস ও তার ভাইয়েরা মিলে তাকে ছুরিকাঘাত করে। এ সময় শ্যামল বিশ্বাসের মা মিনতি বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শ্যামল বিশ্বাসের মৃত্যু হয়। তিনি বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভাঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘাতকদের আটকের জন্য ইতোমধ্যেই পুলিশ মাঠে কাজ করছে।
