‘দলীয় নেতাকর্মীদের ওপর হামলার বিচার না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’
Why this classification
৬ জুন বিকেলে রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চে মোটরসাইকেলযোগে যুবকদের হামলায় মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর এবং আল ফারাবিসহ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে, তাই এটি সহিংস ঘটনা হিসেবে শ্রেণিকৃত।
Killed
0
Injured
10
Summary
৬ জুন বিকেলে রূপগঞ্জের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির ফল উৎসবে মোটরসাইকেলযোগে আসা যুবকরা হামলা চালিয়ে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। এতে আল ফারাবিসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: NCP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
‘দলীয় নেতাকর্মীদের ওপর হামলার বিচার না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা নির্মূল করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণ আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে। তিনি অভিযোগ করেন, গণভোটের আগে দেওয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের নানা ঘটনা ঘটলেও সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দলটির নেতাকর্মীদের বিচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা দৃশ্যমান নয়। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তির প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জের এক নম্বর গডফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বিকেল ৩টার দিকে ফল উৎসবের মঞ্চে মোটরসাইকেলযোগে আসা একদল যুবক হামলা চালিয়ে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এতে উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভয়ভীতি দেখিয়ে এনসিপির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না। জীবনঝুঁকির সতর্কতা উপেক্ষা করেই তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন। রূপগঞ্জের নানা সমস্যা তুলে ধরে তিনি বলেন, এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে এনসিপি কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতাদের মধ্যে ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর সেলের সাখাওয়াত হোসেন তারেকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেহেদী হাসান সৈকত/এসএইচএ
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০ Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম রূপগঞ্জে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চ দুই দফায় প্রকাশ্য দিবালোকে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চ দুই দফায় প্রকাশ্য দিবালোকে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা মঞ্চের সামনে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে এবং প্যান্ডেল খুলে ফেলে। এর প্রতিবাদ করতে গিয়ে এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় এবং শনিবার (৬ জুন) বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে এসে প্যান্ডেলে হামালা চালিয়ে ভাংচুর করে এবং এনসিপির নেতাদের এলোপাথাড়ি মারধর করে আহত করে। এ সময় পুলিশের নীরব ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির নেতারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এনসিপি নেতাকর্মীদের রোশানলে পড়েন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলার এনসিপির আয়োজনে ফল উৎসবের প্যান্ডেল করা হয়। শনিবার (৬ জুন) বিকালে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। ফল উৎসব ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছিল। শুক্রবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলা। এতে করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারও প্রস্তুতি নেয় এনসিপি নেতাকর্মীরা। পরে শনিবার বিকাল ৩টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরীর প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করে ৫০ থেকে ৬০ টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আবার মঞ্চ ভাঙচুর শুরু করেন । এ সময় মঞ্চের সামনের চেয়ার টেবিল ব্যাপক ভাঙচুর করে। এ ছাড়া প্যান্ডেলও খুলে ফেলা হয়। ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন আশপাশে ছোটাছুটি করতে শুরু করে। হামলাকারীদের হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ন সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ন সদস্য সচিব ইউসুফ মোল্লা, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে তারা দাবি করেছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এনসিপি নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এ সময় এনসিপি নেতাকর্মীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। একপর্যায়ে নেতাকর্মীদের রোশানলে পড়েন তিনি। জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত জানান, আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা ফল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের অর্ধশত ক্যডার নিয়ে এসে মঞ্চ ভাংচুর করে এবং আমাকেসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ছাত্রদলের এ কর্মকাণ্ড আওয়ামী লীগের ফ্যাসিবাদি কর্মকাণ্ডকেই মনে করিয়ে দেয়। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। শুধু শুধু আমার ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ না। দলের দুর্নাম করার জন্যই আওয়ামী পেতাত্তারা এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ফল উৎসব যাতে এনসিপির নেতারা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাঠের পাশে এক কোনে অবস্থান নিয়ে ছিলাম। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সরকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন নিয়োজিত রয়েছে। তারা নির্বিঘ্নে তাদের ফল উৎসবের প্রোগ্রাম করতে পারবেন। এদিকে এ ঘটনার তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, কাজ না থাকলে সীমান্ত পাহাড়া দেন, তাহলেও একটা কাজ হবে। তিনি বলেন, আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা খোলস পাল্টে ছাত্রদল ও যুবদল বনে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। দুই দফা বাধা, হামলা, ভাংচুর ও আহত ঘটনার পরেও শনিবার (৬ জুন) বিকাল পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে যে প্রোগ্রামটা ছিল, এটা ছিল বাঙালি সংস্কৃতির একটা অংশ। এটা হলো বাঙালির ফলের মাস। কেউ আম খায়, জাম খায়, কাঁঠাল খায়। আমরা এলাকাবাসীকে নিয়ে একটু ফল খাবো, যাতে এটা মিডিয়ার মাধ্যমে দেখানো হবে, বাংলাদেশের মানুষ জানবে। আমরা যাতে ভবিষ্যতেও ফল বিদেশে রপ্তানি করে স্বনির্ভর একটা বাংলাদেশ বানাতে পারি। নাসীরুদ্দীন পাটওয়ারী জানতে চেয়ে বলেন, এ ফল উৎসবে হামলাটা আজকে কেন হলো? এই যে দেখেন রক্তাক্ত করা হলো। তো এটা হলো কাপুরুষোচিত আচরণ। রাস্তায় আসার পথে দেখলাম একটা ছেলে ইট নিয়ে দাঁড়িয়ে আছে, পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এগুলা কে বলেছে? একটু আগে নাকি রামদা নিয়ে আসছে। এইগুলা তো আসলে রাজনীতি না। বিগত সময় আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ যে সব কর্মকাণ্ড করতো ছাত্রদল এখন সে কাজ করছে। আমি বিএনপিকে বলবো এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজনীতি না করে সীমান্ত পাহাড়া দেন। অন্তত দেশের একটা কাজ হবে। এনসিপির এ নেতা আরও বলেন, আমাকে অনেকে বলেছে, রুপগঞ্জের অনুষ্ঠানে আপনি যাবেন না। আপনার জীবনের ঝুঁকি আছে। আমি তাদের বলেছি, আমার সহকর্মীকে মারধর করা হবে আর আমি যাবো না, তা হবে না।
