খালিয়াজুরীতে নিখোঁজ শিশুর লাশ মিলল নদীতে

AI-classifiedconfidence 85%

Why this classification

A 12-year-old boy's body was found in a river after he went missing, and his father alleges that two named men lured him from home. Because a body was discovered and foul play is suspected, this is a potential murder and is classified as violence, though the cause of death has not yet been confirmed.

Reported by:JugantorSingle source
16/05/26•ধনপুর গ্রামের পাশে কালির চর এলাকা

Killed

1

Injured

0

Summary

নেত্রকোনার খালিয়াজুড়ীতে ১১ মে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু আরিফ মিয়ার লাশ ১৬ মে (শনিবার) ধনু নদী থেকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, দুই ব্যক্তি তাকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তার খোঁজ মেলেনি এবং ঘটনায় তাদের জড়িত থাকার সন্দেহ রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আরিফ মিয়া (নিহত শিশু, ১২)আব্দুর রাজ্জাক (নিহতের বাবা, পাঁচহাট গ্রামের সাবেক ইউপি সদস্য)সুজাদ (অক্তু মিয়ার ছেলে, অভিযুক্ত হিসেবে উল্লেখ)বিবেক মিয়া (বক্ত মিয়ার ছেলে, অভিযুক্ত হিসেবে উল্লেখ)খালিয়াজুড়ী থানার ওসি নাসির উদ্দীন

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/05/26open original ↗

খালিয়াজুরীতে নিখোঁজ শিশুর লাশ মিলল নদীতে

খালিয়াজুরীতে নিখোঁজ শিশুর লাশ মিলল নদীতে Advertisement নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের শিশু আরিফ মিয়া (১২) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আরিফ পাঁচহাট গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে। আরিফের বাবা আব্দুর রাজ্জাকের অভিযোগ, ১১ মে রাতে ধনপুর গ্রামের অক্তু মিয়ার ছেলে সুজাদ ও বক্ত মিয়ার ছেলে বিবেক মিয়া আরিফকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান না পাওয়ায় পরদিন ১২ মে খালিয়াজুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তিনি দাবি করেন, আরিফের নিখোঁজ হওয়ার ঘটনায় সুজাদ ও বিবেক জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ। খালিয়াজুড়ী থানার ওসি নাসির উদ্দীন বলেন, শনিবার বিকেলে ধনপুর গ্রামের পাশে কালির চর এলাকায় ধনু নদীতে আরিফের লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ইটনা থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।