শিশু ধর্ষণচেষ্টা মামলায় দুই শিশু সংশোধনাগারে
Why this classification
Two neighbourhood children allegedly tried to rape a six-year-old child on 15 May 2026 and fled when the child screamed. This is a physical sexual assault on a child, not a simple arrest, so it counts as violence.
Killed
0
Injured
1
Summary
দৌলতপুরে ১৫ মে বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ১২ ও ১১ বছর বয়সী দুই শিশু ৬ বছর বয়সী এক প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা করে, শিশুটির চিৎকারে তারা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযুক্ত দুই শিশুকে গ্রেপ্তার করে এবং বিচারক তাদের গাজীপুর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শিশু ধর্ষণচেষ্টা মামলায় দুই শিশু সংশোধনাগারে
শিশু ধর্ষণচেষ্টা মামলায় দুই শিশু সংশোধনাগারে ফাইল ছবি মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:৪৬ মানিকগঞ্জের দৌলতপুরে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় দুই শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌন নির্যাতনের শিকার ওই শিশু ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার অভিযুক্ত ওই দুই শিশুকে আদালতের মাধ্যমে গাজীপুর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। মামলা বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামে নানাবাড়িতে থেকে ছয় বছর বয়সী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ১৫ মে বিকেলে কেউ বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে প্রতিবেশী ১২ বছর ও ১১ বছর বয়সী দুই শিশু ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তারা পালিয়ে যায়। দুদিন পর গত ১৭ মে গোসল করানোর সময় শিশুটির শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন তার নানি। শিশুটিকে অভয় দিয়ে জিজ্ঞাসাবাদ করায় সে তার ওপর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, মঙ্গলবার শিশুটির নানা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। ওই দিন দুপুরেই পুলিশ অভিযুক্ত দুই শিশুকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তারা কেউ বর্তমানে পড়াশোনা করে না। মানিকগঞ্জ আদালত পরিদর্শক সোহেল আহম্মেদ বলেন, দৌলতপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত দুই শিশুকে মঙ্গলবার বিকেলে শিশু আদালতে তোলা হয়। মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফাতিমাতুয জোহুরা ওই দুই শিশুকে গাজীপুর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। - বিষয় : - মানিকগঞ্জ - ধর্ষণচেষ্টা
