‘যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে’
Why this classification
A specific, concrete incident on 17 May 2026: a group abducted a young man accused of stealing a van, beat him at the Housepur Idgah ground, and he died. The article describes a murder with a clear physical attack, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৭ মে ২০২৬ (রোববার) রাতে ভ্যান চুরির অভিযোগে দুদু হোসেনকে কুমার নদের আসাননগর ঘাট এলাকা থেকে তুলে নিয়ে হাউসপুর ঈদগাহ মাঠে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। পরে লাশ হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
চুয়াডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুরে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুদু (২৩) নামে এক যুবককে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার ছোট সন্তানের বয়স মাত্র চার মাস। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের হাফিজুরের ছেলে অন্তুরের একটি ভ্যান চুরি হয়। এলাকাবাসীর দাবি, আলমডাঙ্গা থেকে চুরি হওয়া ভ্যান ও মোটরসাইকেল অনেক সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বিক্রি করা হয়। সেই সূত্র ধরে অন্তর কয়েকজনকে সঙ্গে নিয়ে পোড়াদহ এলাকায় ভ্যানের সন্ধানে যান। অভিযোগ রয়েছে, সেখানে অন্তরদের উপস্থিতি টের পেয়ে দুদু একটি ভ্যান নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তার ওপর প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করা হয়। স্থানীয় ও নিহতের পরিবারের ভাষ্য, রোববার সকালে হাউসপুর গ্রামের সুমন, আশিক, বায়েজিদ, রফিক ও শাকিলসহ কয়েকজনকে নিয়ে অন্তর দুদুর বাড়িতে যান। এ সময় দুদুর মাকে হুমকি দিয়ে বলা হয়, ‘যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে হত্যা করা হবে।’ অভিযোগ অনুযায়ী, রোববার রাত ৯টার দিকে সংঘবদ্ধ ওই চক্রটি কুমার নদের আসাননগর ঘাট এলাকা থেকে দুদুকে জোরপূর্বক তুলে নিয়ে হাউসপুর ঈদগাহ মাঠে নেয়। সেখানে তাকে ঘিরে বেধড়ক মারধর করা হয়। দীর্ঘ সময় ধরে চলে নির্যাতন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গার একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা মরদেহ হাউসপুর বটতলা এলাকায় দুদুর মরদেহ ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক বানী ইসরাইল বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হতে হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আফজালুল হক/আরএআর
‘যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে’
‘যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে’ আলমডাঙ্গায় ঘোষণা দিয়ে যুবক খুন Advertisement চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে দুদু হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফিল্মি কায়দায় তুলে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে হাউসপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু হোসেন আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও দুই সন্তানের জনক ছিলেন। জানা যায়, শুক্রবার রাতে হাউসপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে অন্তরের একটি ভ্যান চুরি হয়। অন্তর কয়েকজন সঙ্গী নিয়ে পোড়াদহে ভ্যানের খোঁজে যান। অভিযোগ উঠেছে, সেখানে অন্তরদের উপস্থিতি টের পেয়ে দুদু হোসেন একটি ভ্যান নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তাকে খুঁজতে থাকে তারা। রোববার সকালে সুমন, আশিক, বায়েজিদ, রফিক ও শাকিলসহ কয়েকজনকে নিয়ে অন্তর যান দুদুর বাড়িতে। সে সময় দুদুর মাকে হুমকি দিয়ে বলা হয়, ‘যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে হত্যা করা হবে।’ স্থানীয়দের অভিযোগ, রোববার রাতে সংঘবদ্ধ চক্রটি দুদুকে কুমার নদের আসাননগর ঘাট এলাকা থেকে জোরপূর্বক তুলে হাউসপুর ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে তাকে ঘিরে চলে নির্মম নির্যাতন। অসহায় যুবকের আর্তচিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেলেও থামেনি নির্যাতন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গার আনন্দধামের শরিফুল ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা লাশ হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। ওসি বানী ইসরাইল বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।
