সিলেটে সালিশি বৈঠকে মারামারি, নিহত ১

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, concrete incident dated Friday 10 April 2026, in which a 50-year-old man, Delowar Hossain Dilbor, was fatally injured in a physical fight at a salish meeting in Sylhet. He was attacked by the opposing side and died at hospital, so it is a valid violent incident.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
10/04/26•গালিম গ্রাম, মোঘলগাঁও ইউনিয়ন, জালালাবাদ থানা

Killed

1

Injured

0

Summary

সিলেটের জালালাবাদ থানার মোঘলগাঁও ইউনিয়নের গালিম গ্রামে মসজিদের নামকরণ নিয়ে সালিশি বৈঠকে দুপক্ষের মারামারিতে দেলোয়ার হোসেন দিলবর (৫০) গুরুতর আহত হন। রাগীব রাবেয়া মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

দেলোয়ার হোসেন দিলবর (৫০) - নিহত ব্যক্তিপ্রতিপক্ষের সদস্যরা - হামলাকারীএসএমপির মুখপাত্র মো. মনজুর আলম

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 12/04/26open original ↗

‘হানিট্র্যাপ’ চক্রের কবল থেকে দুই যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪

‘হানিট্র্যাপ’ চক্রের কবল থেকে দুই যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রতীকী ছবি সিলেট ব্যুরো প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২৩:০৮ সিলেট নগরীর যতরপুর এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। তারা ‘হানিট্র্যাপ’ চক্রের কবলে পড়ে জিম্মি অবস্থায় ছিলেন। এ সময় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের বাদে রনকেলী গ্রামের মাহমুদুল হাসান রিফাত ও তার বন্ধু মাহফুজ আলী নগরীর মেন্দিবাগ পয়েন্টে আসেন। সেখানেই হানিট্র্যাপ চক্রের সদস্যরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এর পর যতরপুর এলাকার নবপুষ্প-১১৩ নম্বর বাসার পঞ্চম তলায় নিয়ে জিম্মি করে। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং ইলেকট্রিক শক দিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। চক্রের চাপের মুখে রিফাত তাঁর স্বজনদের মাধ্যমে ৯০ হাজার টাকা সংগ্রহ করে তাদের হাতে তুলে দেন। পরিবারের লোকজন বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানালে দ্রুত অভিযান শুরু হয়। পুলিশ অভিযানে গিয়ে দুই যুবককে উদ্ধার করে এবং চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- কানাইঘাটের বাউরবাগ এলাকার জুবায়ের আহমদ রাজুর স্ত্রী তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা, গোয়াইনঘাটের জাফলং এলাকার আব্দুল জলিল, নগরীর মিরাবাজার আগপাড়া এলাকার জেসমিন আক্তার ও দক্ষিণ সুরমা গঙ্গানগরের জায়েদ আহমদ। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Source 2: Jugantor · 10/04/26open original ↗

সিলেটে সালিশি বৈঠকে মারামারি, নিহত ১

সিলেটে সালিশি বৈঠকে মারামারি, নিহত ১ Advertisement সিলেট ব্যুরো প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ডাকা সালিশ বৈঠকে মারামারি করে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন দিলবর (৫০)। শুক্রবার বিকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) জালালাবাদ থানার আওতাধীন মোঘলগাঁও ইউনিয়নের গালিম গ্রামে এ ঘটনা ঘটে। এসএমপির মুখপাত্র মো. মনজুর আলম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে গালিম গ্রামের মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে শুক্রবার জুমার পর দুপক্ষ সালিশে বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক উত্তেজনায় রূপ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন দিলবর। তাকে দ্রুত রাগীব রাবেয়া মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় তার লাশ ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করা হয়।