মীরসরাইয়ে হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

AI-classifiedconfidence 85%

Why this classification

The article reports a new, specific clash on the night of 18 April 2026 in Koyla Bazar, Mirsarai, in which a Chhatra Dal leader was seriously injured and later died on 23 April. Violence also followed the death, including road blockade with arson and an attack on a BNP leader's house, so this is a real incident and not commentary.

Reported by:Dhaka PostSingle source
18/04/26•করেরহাট ইউনিয়নের কয়লাবাজার, মীরসরাই

Killed

1

Injured

2

Summary

চট্টগ্রামের মীরসরাইয়ে গত ১৮ এপ্রিল রাতে কয়লাবাজারে চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) ২৩ এপ্রিল চমেক হাসপাতালের আইসিইউতে মারা যান। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে আগুন দেয় এবং বিএনপি নেতা দুলালের বাড়িতে হামলা চালায়।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

শাহরিয়ার আহমেদ হৃদয়আনোয়ার হোসেনসুমনসবুজ (যুবদল নেতা)মো. টিপু (বিএনপি নেতা)আব্দুর রহিমআব্দুল আলিম (বিএনপি নেতা)দুলাল (বিএনপি নেতা)সরোয়ার হোসেন রুবেল (ছাত্রদল সাধারণ সম্পাদক)নাদিম হায়দার চৌধুরী (সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল)

Affected infrastructure

বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কবিএনপি নেতা দুলালের বাড়ি

Tags

Party ClashExtortionMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 23/04/26open original ↗

মীরসরাইয়ে হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এদিকে হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লাবাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে এবং সড়কে আগুন দেয়। এসময় স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে হামলার ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে কয়লাবাজার এলাকায় অবৈধভাবে আসা একটি গরুভর্তি ট্রাক আটকে দেয় স্থানীয়রা। অভিযোগ রয়েছে, ট্রাকটি বদ্ধভবানী এলাকার বিএনপি নেতা মো. টিপু ও আব্দুর রহিমের তত্ত্বাবধানে আনা হচ্ছিল। এসময় স্থানীয় যুবদল নেতা সবুজ ও তার সহযোগীরা ট্রাকটি আটকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টিপুর ভাই সুমনকে মারধর করা হয়। পরবর্তীতে আব্দুর রহিম মোবাইল ফোন করে বিএনপি নেতা আব্দুল আলিমকে বিষয়টি দেখতে বলেন। তিনি যেতে অপারগতা জানালে তার ছেলে শাহরিয়ার হোসেন হৃদয় ও আনোয়ার হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। নিহতের বাবা আব্দুল আলিম অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, আমার ছেলের কোনো শত্রু ছিল না। পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে হামলা করা হয়েছে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সে মারা গেল। তবে বিএনপি নেতা টিপু এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাইকে চাঁদার জন্য মারধর করায় তিনি ঘটনাস্থলে গিয়ে সবুজকে মারধর করে নিয়ে আসেন এবং পরদিন তার পরিবারের কাছে হস্তান্তর করেন। হৃদয় ও আনোয়ারের উপর হামলার অভিযোগ তিনি অস্বীকার করেন এবং দাবি করেন, তাদের তিনি চিনেন না। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, শাহরিয়ার আহমেদ হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নির্মম হামলায় আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী বলেন, সংঘর্ষে আহত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। এমআর/বিআরইউ