পুরুষশূন্য গ্রাম

AI-classifiedconfidence 90%

Why this classification

The article reports a specific incident on the night of 25 February 2026 in Alampur village, Srinagar, where a crowd attacked police who came to arrest a warrant suspect. A sub-inspector, a constable and another police member were badly injured, so this is a real physical attack and is within the recent time window.

Reported by:JugantorSingle source
25/02/26•আলমপুর গ্রাম, শ্রীনগর থানা

Killed

0

Injured

3

Summary

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আলমপুর গ্রামে এসআই গোলাম মোস্তফাসহ কয়েকজন পুলিশ সদস্য উত্তেজিত জনতার হামলায় আহত হন। ঘটনায় ইউপি সদস্য মো. ইউসুফ খানকে প্রধান আসামি করে ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

SI Golam Mostafa (Srinagar Thana)Constable Ab. MalekSuruj MiahASI Monirujjaman (Srinagar Thana)Union Parishad Member Md. Yusuf KhanKanu (42)Manir Hossain Ashik (warrant accused)JakirTanvirAli MohammadKausarSelim MondalSagor MondalRuma

Tags

Vigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/03/26open original ↗

পুরুষশূন্য গ্রাম

শ্রীনগরে পুলিশের ওপর হামলা পুরুষশূন্য গ্রাম Advertisement শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শ্রীনগরে গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে শ্রীনগর থানার এক এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় ইউপি সদস্যসহ অর্ধশতাধিক নারী-পুরুষকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় ইউপি সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করেন। কিন্তু গ্রেফতারের ভয়ে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। জানা গেছে,গত ২৫ ফেব্রুয়ারি রাতে শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যরা রাত্রিকালীন দায়িত্ব পালন করার সময় খবর পান আলমপুর গ্রামের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন আশিক বাড়িতে অবস্থান করছে। রাত সাড়ে ১২টায় পুলিশ সদস্যরা আশিকের বাড়িতে উপস্থিত হয়ে ঘর শনাক্ত করতে না পারায় ডাকাডাকি শুরু করে। এ সময় ওই বাড়ির আজমত আলীর ছেলে কানু (৪২) জানায় আশিক নেই। পরবর্তীতে ডাকাডাকি করায় বাড়ির অন্য একটি ঘর থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এ সময় অন্যান্য বাড়ি থেকে লোকজন বের হয়ে আসে। এ সময় আরও লোকজন জড়ো হয়ে এসআই গোলাম মোস্তফা, কনস্টেবল আ. মালেক ও সুরুজ মিয়ার ওপর হামলা করে তাদের রক্তাক্ত জখম করে। উপায় না দেখে তারা এক বাড়িতে অশ্রয় নিয়ে শ্রীনগর থানায় খবর দেয়। পার্শ্ববর্তী বাড়ৈখালী এলাকায় ডিউটিরত শ্রীনগর থানার এএসআই মনিরুজ্জামান তার সঙ্গে থাকা পুলিশের অন্যান্য সদস্যদের নিয়ে উদ্ধার করতে গেলে উত্তেজিত লোকজন তাদের ওপরও চড়াও হয়। পরে শ্রীনগর থানা থেকে বাড়তি পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আনে। এ ঘটনায় এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। মামলায় ইউপি সদস্য মো. ইউসুফ খানকে প্রধান আসামি করে এজাহারে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লিখিত অন্য আসামিরা হলো-আলমপুর গ্রামের কানু, জাকির, তানভীর, আলী মোহাম্মদ, কাউসার, সেলিম মোড়ল, সাগর মোড়ল, রুমা।