দুপচাঁচিয়ায় মারধরে খামারি নিহত

AI-classifiedconfidence 90%

Why this classification

This article reports a specific, recent incident in which two neighbours beat a goat farmer, Manik Chowdhury, during a dispute over goats eating grass, and he was declared dead at the health complex. The attack was deliberate, caused a death, and occurred in Dupchanchia, Bogura, so it qualifies as violence.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
18/05/26•ঝাঁঝিড়া বাঙালি বাজার, গুণাহার ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে বিরোধের জেরে ১৯ মে ২০২৬ রাতে (সোমবার) ঝাঁঝিড়া বাঙালি বাজার এলাকায় প্রতিবেশী কাকরুল ও তার ভাতিজা রেজাউলের মারধরে খামারি মানিক চৌধুরী গুরুতর আহত হয়ে মারা যান। হামলাকারীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মানিক চৌধুরীকাকরুলরেজাউলদুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 19/05/26open original ↗

ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুপচাঁচিয়ায় মাংস বিক্রেতাকে খুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামে এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরী ঝাজিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহতের ভাই বুলুন চৌধুরীর একটি ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রাতে মানিক চৌধুরী ঝাজিড়া বাঙালি বাজারে গেলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধাতব বস্তু দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে গুরুতর আহত হন মানিক চৌধুরী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আব্দুল মোমিন/এসএইচএ

Source 2: Jugantor · 20/05/26open original ↗

দুপচাঁচিয়ায় মারধরে খামারি নিহত

ছাগলে ঘাস খাওয়ার জের দুপচাঁচিয়ায় মারধরে খামারি নিহত Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে বিরোধের জেরে মারধর করায় খামারি মানিক চৌধুরী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, মামলার প্রস্তুতি ও হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার রাতে উপজেলার গুণাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, মানিক দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলী চৌধুরীর ছেলে। তিনি ছাগলের খামার ব্যবসায়ী। প্রতিবেশী কাকরুলের সঙ্গে মানিকের পূর্ববিরোধ ছিল। সোমবার মানিকের ছাগল কাকরুলের জমির ঘাস খায়। এ নিয়ে মানিকের সঙ্গে কাকরুলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। রাতে মানিক স্থানীয় বাজারের যেতে লাগলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল মানিককে এলোপাতাড়ি মারধর করেন। এতে মানিক গুরুতর আহত হন। উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার ওসি আরও জানান, ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। মানিকের লাশ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।