মিটফোর্ডে ইন্টার্নদের কর্মবিরতি

AI-classifiedconfidence 75%

Why this classification

A group of 10-12 people allegedly physically assaulted trainee and intern doctors at SSMC Mitford Hospital on Tuesday night, 23 June 2026. This is a concrete, recent physical attack, and the reported leader is linked to a BNP student wing; the party role is alleged and not yet confirmed.

Reported by:JugantorSingle source
23/06/26•SSMC Mitford Hospital, Surgery Building Room 429 (মিটফোর্ড হাসপাতাল, সার্জারি ভবনের ৪২৯ নম্বর কক্ষ)

Killed

0

Injured

0

Summary

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাতে মিটফোর্ড হাসপাতালের সার্জারি ভবনের ৪২৯ নম্বর কক্ষে ১০-১২ জন ব্যক্তি সহকারী রেজিস্টার, ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর শারীরিক নির্যাতন চালায়। অভিযোগ, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে এ হামলা হয়, এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।

AI analysis

Category

Political Violence

Confidence

75% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Mehedi Hasan Himel (Convener, Jagannath University Chhatra Dal)Dr. Debashish Chakraborty (Convener, Intern Doctors Association, SSMC)Relatives of an ill patientAssistant Registrar, trainee and intern doctors (victims)

Affected infrastructure

Room 429, Surgery Building, SSMC Mitford Hospital

Tags

Party ClashExtremist Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 25/06/26open original ↗

মিটফোর্ডে ইন্টার্নদের কর্মবিরতি

চিকিৎসকদের ওপর হামলা মিটফোর্ডে ইন্টার্নদের কর্মবিরতি Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ ওঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চার দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার এসএসএমসি মিটফোর্ড হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আইডিএ জানায়, মঙ্গলবার রাতে হাসপাতালের সার্জারি ভবনের ৪২৯ নম্বর কক্ষে ১০-১২ জন ব্যক্তি প্রবেশ করে সহকারী রেজিস্টার, ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় হাসপাতালজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর আইডিএ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো প্রতিটি ওয়ার্ড ইউনিটের বাইরে অন্তত চারজন পুলিশ সদস্য মোতায়েন, হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সার্জারি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে অসুস্থ এক রোগীকে হাসপাতালে আনার পর ভর্তি ও চিকিৎসাসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগে। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে চিকিৎসকদের ওপর আক্রমণ করে। কয়েকজন ইন্টার্ন চিকিৎসক বলেন, এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জড়িত ছিলেন। এ বিষয়ে এসএসএমসি আইডিএর আহ্বায়ক ডা. দেবাশীষ চক্রবর্তী বলেন, সিসিটিভি ফুটেজ না থাকায় আমরা সবাইকে শনাক্ত করতে পারিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।