লিংকে ক্লিক করে উধাও সাড়ে ৩ লাখ টাকা, সাইবার ট্রাইব্যুনালে মামলা
Why this classification
A hacked phone was used to steal about 3.48 lakh taka from the victim's bank and bKash accounts after he clicked a malicious link, and a cyber tribunal case has been filed against unknown hackers. Hacking is listed as an attack type in this tracker, so the incident is included, though no physical harm or casualties were reported.
Killed
0
Injured
0
Summary
চট্টগ্রামের বাকলিয়ার বাসিন্দা সুলতান নাসির আলম ৫ মে ২০২৬ তারিখে মোবাইলে আসা একটি লিংকে ক্লিক করার পর তার ফোনে 'AYODATE' ম্যালওয়্যার ইনস্টল হয় এবং ইসলামী ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা সরিয়ে নেওয়া হয়। ঘটনায় অজ্ঞাতনামা হ্যাকার ও প্রতারক চক্রের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
লিংকে ক্লিক করে উধাও সাড়ে ৩ লাখ টাকা, সাইবার ট্রাইব্যুনালে মামলা
চট্টগ্রামে মোবাইলে আসা একটি খুদে বার্তার লিংকে ক্লিক করার পর এক ব্যক্তির ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সুলতান নাসির আলম। সোমবার (১১ মে) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মো. মিজানুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটকে (এটিইউ) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, মামলায় অজ্ঞাতনামা হ্যাকার ও প্রতারক চক্রকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭, ১৮ ও ১৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ মে বাকলিয়া এলাকার বাসিন্দা সুলতান নাসির আলমের মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে একটি লিংক পাঠানো হয়। লিংকে প্রবেশ করার পর ‘AYODATE’ নামের একটি স্পাইওয়্যার বা ম্যালওয়্যার অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তার ফোনে ইনস্টল হয়ে যায়। এরপর ফোনটি ‘সিস্টেম আপডেট’ মোডে চলে যায় এবং ডিভাইসের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়। একপর্যায়ে তিনি নিজের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখেন, সেখান থেকে ধাপে ধাপে ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে ঋণ গ্রহণসহ আরও ৬২ হাজার ৬০০ টাকা স্থানান্তর করা হয়। সব মিলিয়ে তার ৩ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়া মামলায় বলা হয়েছে, আত্মসাৎ করা অর্থের একটি অংশ মো. রকিবুল খাঁ নামের এক ব্যক্তির পূবালী ব্যাংক অ্যাকাউন্ট এবং কয়েকটি বিকাশ নম্বরে স্থানান্তর করা হয়েছে। আরএমএন/জেডএস
