দুই ভাইকে বেঁধে রেখে বড় ভাইকে বল্লমের আঘাতে নদীতে ফেলে হত্যা
Why this classification
This is a single, concrete incident in Mithamain, Kishoreganj, on 27 May 2026, in which four masked men attacked fishermen with spears and machetes, tied up two brothers, and threw a 30-year-old man into the river, where he drowned. It is a murder with a local dispute motive, so it qualifies as violence.
Killed
1
Injured
2
Summary
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে (২৭ মে ২০২৬) কিশোরগঞ্জের মিঠামইনের ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরার সময় মুখোশধারী চারজন বল্লম ও দা নিয়ে হামলা চালিয়ে দুই ভাইকে বেঁধে রাখে এবং বড় ভাই সাইদুর রহমানকে বল্লমের আঘাতে নদীতে ফেলে দেয়, পরে তিনি ডুবে মারা যান। নিহতের ভাইয়ের অভিযোগ, কয়েকদিন আগে জাল ফেলাকে কেন্দ্র করে হওয়া পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে এবং পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
দুই ভাইকে বেঁধে রেখে বড় ভাইকে বল্লমের আঘাতে নদীতে ফেলে হত্যা
দুই ভাইকে বেঁধে রেখে বড় ভাইকে বল্লমের আঘাতে নদীতে ফেলে হত্যা Advertisement কিশোরগঞ্জ ব্যুরো প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:১০ পিএম কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে হাত-পা বেঁধে দুই ছোট ভাইকে আটকে রেখে বড় ভাইকে বল্লমের আঘাতে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান (৩০) মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইদুর রহমান তার দুই ভাই আনিছুর রহমান ও আতাউর রহমানকে নিয়ে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশধারী চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ছোট দুই ভাই আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানকে লক্ষ্য করে বল্লম দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেয়। একপর্যায়ে তিনি পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। সাঈদুর রহমানকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, তার ডান পাশের ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে। নিহতের ছোট ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, চার-পাঁচ দিন আগে জাল ফেলাকে কেন্দ্র করে মশুরিয়া গ্রামের নোয়াব মিয়াসহ কয়েকজনের সঙ্গে সাইদুর রহমানের কথা কাটাকাটি হয়েছিল। সে সময় নোয়াব মিয়া তাদের ওই এলাকায় জাল ফেললে ঝামেলা হবে বলে হুমকি দিয়েছিলেন। তার দাবি, পূর্বের সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। মিঠামইন থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহত সাইদুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
