শিবপুরে সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

AI-classifiedconfidence 75%

Why this classification

A newborn girl's body was found abandoned in a carton on a roadside in Shibpur, Narsingdi, on 3 June 2026, and police are investigating who left it there and why. Because the discovery of a body potentially linked to a crime counts as a relevant fatality, this is classified as a violence incident, though the cause of death is not yet known.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
03/06/26•পচারবাড়ী, শিবপুর

Killed

1

Injured

0

Summary

নরসিংদীর শিবপুর উপজেলার পচারবাড়ী এলাকায় ৩ জুন ২০২৬ (বুধবার) সকালে রাস্তার পাশে পড়ে থাকা একটি কার্টন থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে কে বা কারা ফেলে গেছে এবং মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

75% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Shibpur Model Police Station Officer-in-Charge Mo. Kohinoor MiaLocalsPolice

Affected infrastructure

cardboard carton

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 03/06/26open original ↗

শিবপুরে সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শিবপুরে সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার ছবি-সংগৃহীত শিবপুর (নরসিংদী) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৪:২২ নরসিংদীর শিবপুর উপজেলার পচারবাড়ী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা কার্টন থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি পরিত্যক্ত কার্টন দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে তারা কাছে গিয়ে দেখেন, কার্টনের ভেতরে একটি নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নবজাতকটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।

Source 2: Jugantor · 25/04/26open original ↗

শিবপুরে শিক্ষকের ওপর হামলার অভিযোগ

প্রাইভেট পড়াতে অস্বীকৃতি শিবপুরে শিক্ষকের ওপর হামলার অভিযোগ Advertisement নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিবপুরের চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের এক সহকারী শিক্ষকের ওপর হামলা ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন শিক্ষক। এ সময় শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে দুই হামলাকারীকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। বৃহস্পতিবার বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। হামলাকারীরা হলো, রাশিদুল ইসলাম ও ইমন। অন্য আরেকজন পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মঞ্জিল মোল্লা অফিস কক্ষে অবস্থান করছিলেন। বিদ্যালয়ের ফটকের সামনে তিনজন যুবক এসে ওই শিক্ষককে বিদ্যালয়ের গেটের সামনে যাওয়ার জন্য ফোন করেন। ফোন পেয়ে গেটের সামনে যাওয়ার পরে হামলাকারীদের একজনের ভাইকে প্রাইভেট পড়াতে বলেন। প্রাইভেট পড়াতে নিষেধ করায় কথা কাটাকাটির একপর্যায় শিক্ষকের ওপর এলোপাতাড়িভাবে মারধর করেন তিন যুবক। পরে স্কুলের দফতরি বিষয়টি দেখতে পেয়ে দুজন শিক্ষককে সঙ্গে নিয়ে এক হামলাকারীকে আটক করে স্কুলে নিয়ে আসে। পরে তার তথ্যমতে আরেকজনকে ফোনে আপোষ মীমাংসা করার কথা বললে বিদ্যালয়ে উপস্থিত হলে তাকেও আটক করা হয়। অন্যজন পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে।