মাটি খুঁড়ে উদ্ধার নারী ও শিশুর মরদেহের পরিচয় শনাক্ত

AI-classifiedconfidence 85%

Why this classification

Police found the bodies of a woman and her two-year-old daughter buried in a riverside area of Faridpur on 14 May 2026, and suspect they were killed a few days earlier and hidden. This is a discovery of bodies with a suspected murder, which counts as violence under the rules, and the event is recent and located in Bangladesh.

Reported by:Dhaka PostSingle source
14/05/26•চর বালুধুম এলাকা, চর মাধবদীয়া ইউনিয়ন (৫নং ওয়ার্ড)

Killed

2

Injured

0

Summary

ফরিদপুর সদরের চর মাধবদীয়া ইউনিয়নের চর বালুধুম এলাকায় ১৪ মে বিকেলে মাটিচাপা দেওয়া অবস্থায় গোয়ালন্দের জাহানারা বেগম (৩০) ও তাঁর শিশুকন্যা সামিয়া (২)-এর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাঁদের হত্যা করে মরদেহ গোপন করেছে, এবং ময়নাতদন্ত ও তদন্ত চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

জাহানারা বেগম (৩০), নিহত নারীসামিয়া (২), নিহত শিশুকন্যামো. আমজাদ শেখ, নিহত নারীর স্বামী (দৌলতদিয়া ইউনিয়ন, গোয়ালন্দ, রাজবাড়ী)ফরিদপুর কোতোয়ালী থানা-পুলিশমো. শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজবাড়ীআজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফরিদপুর

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 14/05/26open original ↗

মাটি খুঁড়ে উদ্ধার নারী ও শিশুর মরদেহের পরিচয় শনাক্ত

রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক মা ও তার শিশু সন্তানের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) ও তার শিশু কন্যা সামিয়া (২)। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে রাজবাড়ীর জেলার সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর বালুধুম এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, চরাঞ্চলের একটি নির্জন পুকুর পাড়ে কুকুরে মরদেহ টানাটানি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহের অংশবিশেষ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফরিদপুরের কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে এক নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো আংশিক গলিত ও বিকৃত অবস্থায় ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা মা ও শিশুকে হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দিয়ে রাখে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেটি ফরিদপুরের মধ্যে পড়ায় মরদেহ ফরিদপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে