ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of 10 to 12 men fired several rounds at a businessman's house in Benapole over a business dispute, shooting at the windows and doors. The businessman was not hit and escaped unharmed, but the shooting is a concrete armed attack on a specific target.

Reported by:JugantorSingle source
05/06/26•বড়আচড়া গ্রাম, বেনাপোল পৌরসভা

Killed

0

Injured

0

Summary

যশোরের বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামে ৫ জুন ২০২৬ (শুক্রবার) রাতে ব্যবসায়িক লেনদেনের বিরোধের জেরে ১০-১২ জন দুর্বৃত্ত ব্যবসায়ী সোহাগ হোসেনের বাসায় হামলা চালিয়ে জানালা ও দরজা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান, এবং ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

সোহাগ হোসেন (ব্যবসায়ী)১০-১২ জন দুর্বৃত্তওসি আশরাফ হোসেন

Affected infrastructure

window glassdoorwall

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 07/06/26open original ↗

ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

বেনাপোলে লেনদেন নিয়ে বিরোধ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা Advertisement বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বেনাপোলে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৌরসভার বড়আচড়া গ্রামে এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান সোহাগ হোসেন নামে ওই ব্যবসায়ী। জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সোহাগ ওই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি একই গ্রামের চেকপোস্ট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। জানা যায়, শুক্রবার রাতে সোহাগ অফিস থেকে বাসায় ফিরে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ১০-১২ জন তার বাসার সামনে এসে অবস্থান নেয়। প্রথমে তারা উচ্চৈস্বরে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সোহাগ হোসেন জানান, তিনি ঘরের ভেতরে অবস্থান করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি চালায়। একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেওয়ালে আঘাত করে। আমি যদি ওই সময় জানালার পাশে থাকতাম তাহলে হয়তো আজ বাঁচতাম না। কিছুদিন আগে একটি ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। ওসি আশরাফ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।