সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete incident that occurred on 10 April 2026 in Falshi village, Gopalganj, where two families fought with local weapons and sticks over a boundary wall, injuring at least 10 people including women. It is a physical clash, so it qualifies as relevant violence.

Reported by:JugantorSingle source
10/04/26•ফলসি গ্রাম, নিজামকান্দি ইউনিয়ন

Killed

0

Injured

10

Summary

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামে ১০ এপ্রিল ২০২৬ সকাল ৯টার দিকে জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুই পরিবারের মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ওসমান ফকিররহমান ফকিরখোরশেদ আলম (ইনচার্জ, রামদিয়া পুলিশ ফাঁড়ি)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 10

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/04/26open original ↗

সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০

সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০ Advertisement কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম গোপালগঞ্জের কাশিয়ানীতে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে প্রাচীর নির্মাণ করতে গেলে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত আছে।