ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, প্রতিবাদে কাল অর্ধদিবস সড়ক অবরোধ

AI-classifiedconfidence 85%

Why this classification

A 49-year-old man was shot dead in Sajek on the morning of 9 May 2026. UPDF says he was its worker and blames a rival faction, which denies involvement, so the attackers are unconfirmed but the shooting itself is a concrete violent act.

Reported by:SamakalSingle source
09/05/26•শুকনাছড়া গ্রাম, সাজেক ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

খাগড়াছড়ির সাজেক ইউনিয়নের শুকনাছড়া গ্রামে ৯ মে ২০২৬ ভোরে গুলিতে হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯) নিহত হন। ইউপিডিএফ নিহতকে নিজেদের কর্মী দাবি করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিদের দায়ী করেছে এবং ১১ মে সাজেক-দীঘিনালা সড়ক অর্ধদিবস অবরোধের ঘোষণা দিয়েছে, যদিও ইউপিডিএফ গণতান্ত্রিক অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

UPDF

Other actors

Hegera Chakma alias Tarun (victim, 49)Tofazzal Hossain, OC of Sajek ThanaAmar Chakma, organiser of UPDF Democratic

Tags

Political AssassinationParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: UPDF

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 10/05/26open original ↗

ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, প্রতিবাদে কাল অর্ধদিবস সড়ক অবরোধ

ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, প্রতিবাদে কাল অর্ধদিবস সড়ক অবরোধ প্রতীকী ছবি রাঙামাটি অফিস ও খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২২:৩৪ খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যবর্তী সাজেক ইউনিয়নের শুকনাছড়া গ্রামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরের এ ঘটনায় নিহত হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯) সাজেকের রেতকাবা গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে ঘটনার নিন্দা জানিয়েছে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার সাজেক-দীঘিনালা পর্যটন সড়কে অর্ধদিবস অবরোধ ঘোষণা করেছে সংগঠনটি। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে তরুণ চাকমা শুকনাছড়া গ্রামের একটি বাড়িতে অবস্থান করেন। শনিবার ভোরের দিকে সেখান থেকে বের হলে পথে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষের দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ এদিকে নিহত তরুণ চাকমাকে নিজেদের কর্মী দাবি করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ। তাদের অভিযোগ, ঘটনার আগের রাতে একদল সশস্ত্র ব্যক্তি দীঘিনালা সদরের কলেজটিলা এলাকা থেকে শুকনোছড়া এলাকায় অবস্থান নেয়। তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের পর গতকাল সকালে সাজেক-দীঘিনালা সড়কের উজোবাজারে বিক্ষোভ মিছিল করেছে সাজেক ইউনিয়ন শাখার ইউপিডিএফ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে আগামী সোমবার সাজেক-দীঘিনালা পর্যটন সড়কটি অর্ধদিবস অবরুদ্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করা হয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেন ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, ‘ওই এলাকায় আমাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। এ হত্যাকাণ্ডে আমাদের সংগঠন জড়িত নয়।’ - বিষয় : - খাগড়াছড়ি