বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a physical clash between BNP and Jamaat supporters that resulted in a Jamaat leader being stabbed with a sharp weapon.

Reported by:JugantorSingle source
04/07/26•Fulbaria BRTC Counter, Gulistan

Killed

0

Injured

1

Summary

গুলিস্থানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে জামায়াত নেতা কবির আহমেদ ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Jamaat

Other actors

Kabir AhmedFaruk

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/07/26open original ↗

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতাকে ছুরিকাঘাত Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনায় ছুরিকাঘাতে কবির আহমেদ নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিত্সাধীন রয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আহত কবির আহমেদ মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি ও জামায়াতের রোকন। তিনি পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী বলে জানা গেছে। কবির আহমেদকে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন বলেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা কবির আহমেদের কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে সেখানে তিনি চিকিত্সাধীন।