শিক্ষার্থীকে ছুরিকাঘাত, বিচার দাবিতে বিক্ষোভ

AI-classifiedconfidence 85%

Why this classification

This article reports a specific stabbing that happened on 3 January 2026, in which four students allegedly lured a 15-year-old classmate from his home and stabbed him repeatedly near the school. The victim was seriously injured and remains in hospital, and an attempted murder case has been filed, so this is a real, recent, concrete attack.

Reported by:SamakalSingle source
03/01/26•ময়মনসিংহ জিলা স্কুলের পাশের নির্জন স্থান

Killed

0

Injured

1

Summary

ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নিলয় তালুকদারকে ৩ জানুয়ারি ২০২৬ তারিখে স্কুলের পাশের নির্জন স্থানে সহপাঠীরা ছুরিকাঘাত করে। গুরুতর আহত নিলয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, এবং ঘটনার পর শিক্ষার্থীরা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মিফতাহুল জান্নাত নিলয় তালুকদার (আহত শিক্ষার্থী)আব্দুর রহমান (অভিযুক্ত শিক্ষার্থী)এমএনআর জিসান (অভিযুক্ত শিক্ষার্থী)জাহেদুল ইসলাম জাওয়াদ (অভিযুক্ত শিক্ষার্থী)ফারহান (অভিযুক্ত শিক্ষার্থী)সাদেকুল ইসলাম তালুকদার (আহতের বাবা)নাজমুস সাকিব (ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালি মডেল থানা)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 13/01/26open original ↗

শিক্ষার্থীকে ছুরিকাঘাত, বিচার দাবিতে বিক্ষোভ

শিক্ষার্থীকে ছুরিকাঘাত, বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৭:৫২ | প্রিন্ট সংস্করণ ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত নিলয় তালুকদারকে (১৫) বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করার পাশাপাশি স্মারকলিপি দিয়েছে তারা। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে জিলা স্কুলের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেয়। নিলয়ের সহপাঠীদের অভিযোগ, গত ৩ জানুয়ারি নিলয়কে তার বাসা থেকে ডেকে নিয়ে স্কুলের পাশে নির্জন স্থানে নিয়ে যায় জিলা স্কুলের শিক্ষার্থী আব্দুর রহমান, এমএনআর জিসান, জাহেদুল ইসলাম জাওয়াদ ও ফারহান। সেখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় নিলয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহতের পরিবার জানায়, আফরোজ খান মডেল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সখ্য গড়ে তোলার জেরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। গতকাল মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মোজাম্মেল খোকন, নিলয়ের বাবা সাদেকুল ইসলাম তালুকদার এবং শিক্ষার্থী মামুনুর রশীদ মামুন, মানসিফ রহমান, মেহেরাব মানিকসহ আরও অনেকে। নিলয়ের বাবা সাদেকুল ইসলাম তালুকদার বলেন, ‘বিনা কারণে আমার সন্তানকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়েছে। ছেলেটা বেশ কয়েকদিন ধরে হাসপাতালে। বাবা হিসেবে আমার কী অবস্থা তা বলে বোঝাতে পারব না। পুলিশ এখন পর্যন্ত আশানুরূপ কোনো সহযোগিতা করছে না।’ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলে, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মামলার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ১০ জানুয়ারি আহতের বাবা বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।   - বিষয় : - বিক্ষোভ