চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখার সময় ব্রাজিল সমর্থককে ধাওয়া, আতঙ্কে দর্শকদের ছোটাছুটি

AI-classifiedconfidence 71%

Why this classification

This incident was classified as criminal violence in Chattogram. Parties reported: Argentina Supporters, Brazil Supporters. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloSingle source
19/07/26•CRB, 2 No. Gate

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ১৯ জুলাই রাতে চট্টগ্রামের সিআরবিতে বড় পর্দায় খেলা দেখার সময় এক ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনা সমর্থকদের ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। একই রাতে নগরের ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

71% · severity 2

Parties involved

Argentina SupportersBrazil Supporters

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 21/07/26open original ↗

চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখার সময় ব্রাজিল সমর্থককে ধাওয়া, আতঙ্কে দর্শকদের ছোটাছুটি

বড় পর্দায় খেলা দেখার একপর্যায়ে দৌড় দিতে দেখা যায় দর্শকদের। গতকাল রাতে নগরের ২ নম্বর গেটেছবি: ভিডিও থেকে চট্টগ্রাম নগরের সিআরবিতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় এক ব্রাজিল সমর্থককে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে নগরের ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজবে আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে দর্শকদের। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে। দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নগরের সিআরবি এলাকায় ব্রাজিলের জার্সি পরা এক কিশোরকে কয়েকজন মিলে ধাওয়া দিচ্ছেন। ধাওয়া দেওয়া ব্যক্তিদের বেশির ভাগেরই গায়ে আর্জেন্টিনার জার্সি পরা ছিল। একই সময়ে সিআরবিতে আরও একজনকে ধাওয়া এবং একপর্যায়ে তাঁকে মারধর করতে দেখা গেছে। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর আজ সকালে প্রথম আলোকে বলেন, শত শত দর্শক খেলা দেখেছেন। খেলা দেখার সময় দর্শকদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হতে পারে। সিআরবি এলাকায় কাউকে মারধরের বিষয়টি পুলিশকে জানানো হয়নি। সেখানে যথেষ্ট পুলিশ ছিল। মারামারির গুজবে আতঙ্ক নগরের ২ নম্বর গেট এলাকায় বড় পর্দায় খেলা দেখার সময় দর্শকদের ছোটাছুটি করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, দর্শকেরা দৌড়াচ্ছেন। পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কিছু প্লাস্টিকের চেয়ার। জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে আমি নিজে ছিলাম। খেলা চলাকালে হঠাৎ একটি মোটরসাইকেল পড়ে যায়। এ সময় মারামারির গুজবে দর্শকেরা দৌড়াদৌড়ি শুরু করেন।’ তিনি বলেন, ‘বিষয়টি দেখতে পেয়ে আমরা দর্শকদের শান্ত করি। প্রকৃত বিষয় তুলে ধরার পর দৌড়ে পালিয়ে যাওয়া দর্শকেরা পুনরায় খেলা দেখতে আসেন। শান্তিপূর্ণভাবে খেলা দেখা শেষ হয়।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ব্রাজিলবিশ্বকাপ ফুটবলআর্জেন্টিনাচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ