মানিকগঞ্জে পারিবারিক কলহে ভাবি-ভাতিজাকে খুন করে পালাল আসামি
Why this classification
This is a specific, recent incident on 30 May 2026 in which a man allegedly stabbed his sister-in-law and her 1.5-year-old son to death with a machete-type weapon in Manikganj. His elder brother was seriously injured while trying to intervene, so it is a concrete violent attack rather than a simple arrest or commentary.
Killed
2
Injured
1
Summary
শনিবার (৩০ মে ২০২৬) রাত ১০টার দিকে মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা ফকিরপাড়া গ্রামে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই ইউসুফ আলী ধারালো অস্ত্রে ভাবি আমেনা বেগম ও দেড় বছরের ভাতিজা আসওয়াদকে কুপিয়ে হত্যা করেন। বাধা দিতে গিয়ে বড় ভাই আব্দুস ছালাম গুরুতর আহত হন এবং অভিযুক্ত ঘটনার পর পালিয়ে যান।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 9
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
দেশীয় অস্ত্রে ভাবি ও ভাতিজাকে হত্যা দেবরের, ছাড়েননি আপন ভাইকেও
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবর ইউসুফ আলীর (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় তার বড় ভাই ছালামও গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাতে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) ও তাদের দুই বছরের ছেলে আসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ছালাম। বাড়িতে পৌঁছানোর পর তার ছোট ভাই ইউসুফ আলী তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসী জানান, ছালাম দোকান শেষ করে তার বাড়িতে আসার পরই তার ভাই ইউসুফ তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তার আগেই ছালামের স্ত্রী আমিনা ও তাদের দুই বছরের ছেলেকে হত্যা করা হয়। হত্যায় ব্যবহৃত দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, রাত সাড়ে ১০টার দিকে ইউসুফ আলীকে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে তড়িঘড়ি করে চলে যেতে দেখা যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাইফুল ইসলাম/এমটিআই
মানিকগঞ্জে পারিবারিক কলহে ভাবি-ভাতিজাকে খুন করে পালাল আসামি
মানিকগঞ্জে পারিবারিক কলহে ভাবি-ভাতিজাকে খুন করে পালাল আসামি Advertisement যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:০০ এএম অভিযুক্ত ইউসুফ আলী/ফাইল ছবি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামে শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইউসুফ আলীর (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই আব্দুস ছালাম (৪০) গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন আব্দুস ছালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছর বয়সী শিশুপুত্র আসওয়াদ। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যান। গুরুতর আহত আব্দুস ছালামকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। সম্প্রতি তা আরও তীব্র আকার ধারণ করে। ঘটনার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের বাড়িতে ঢুকে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদকে কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বাধা দিতে গেলে বড় ভাই আব্দুস ছালামও হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
