অচেতনের পর ব্লেড দিয়ে শরীর ক্ষতবিক্ষত

AI-classifiedconfidence 90%

Why this classification

Masked men broke into a house in Lakshmipur at night, drugged a Jubo Dal activist with a cloth, and cut his body with a blade, causing wounds that required hospital treatment. This is a concrete physical attack on a specific person, and it happened on Friday 2 October 2026, within the 14-day window. The perpetrators and motive are unknown.

Reported by:JugantorSingle source
02/10/26•West Dighali village, Chandraganj Upazila

Killed

0

Injured

1

Summary

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম দিঘলী গ্রামে ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে যুবদল কর্মী রিফাত হোসেনকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। ঘটনাটি ২০২৬ সালের ২ অক্টোবর (শুক্রবার) রাতে ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

Rifat Hossain (victim, Jubo Dal activist, Ward 4, Dighali Union)4-5 masked assailants (unidentified)Abdur Rob, Officer-in-Charge, Chandraganj Police StationHasanujjaman, doctor at Dighali Health Centre

Affected infrastructure

house door

Tags

Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 04/10/26open original ↗

অচেতনের পর ব্লেড দিয়ে শরীর ক্ষতবিক্ষত

লক্ষ্মীপুরে যুবদলকর্মীর ওপর হামলা অচেতনের পর ব্লেড দিয়ে শরীর ক্ষতবিক্ষত Advertisement লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ লক্ষ্মীপুরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এক যুবদলকর্মীকে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে। রিফাত হোসেন নামে ওই কর্মীর মুখে রুমাল চেপে অচেতন করার পর তাকে আঘাত করা হয়। শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম দিঘলী গ্রামে এ ঘটনা ঘটে। রিফাতের দুই হাত, পা ও বুকের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি কেউ। রিফাত পশ্চিম দিঘলী গ্রামের রিপন হোসেনের ছেলে। তিনি দিঘলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’ দিঘলী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হাসানুজ্জামান বলেন, ‘এক তরুণ শরীরে ব্লেডের আঘাত নিয়ে স্বাস্থ্যকেন্দে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।’ রিফাত জানান, শুক্রবার রাত ১০টার দিকে তিনি বাড়ি ফেরেন। রাত ১টার দিকে হঠাৎ ঘরের দরজা ভাঙার শব্দ শুনতে পান। তখন তিনি ঘরে একা ছিলেন। ওই সময় ৪-৫ জন মুখোশধারী ঘরে ঢুকে তার মুখে রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে হাত-পা বাঁধা দেখতে পান। পরে আবারও তাকে অচেতন করা হয়। জ্ঞান ফেরার পর তিনি শরীরের বিভিন্ন অংশে ব্লেডের আঘাত দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। রিফাত বলেন, ‘মুখোশ থাকায় আমি কাউকে চিনতে পারিনি। কারও সঙ্গে আমার কোনো ঝামেলা নেই।’