হাবিপ্রবিতে সংঘর্ষে আহত ১৫ জন

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a real, recent incident: on Thursday night (9 April 2026) students of two batches at Hajee Mohammad Danesh Science and Technology University fought for about two hours, with chases, counter-chases and vandalism, and 15 students were injured. It qualifies as physical violence with injuries and property damage, so it is classified as violence.

Reported by:JugantorSingle source
09/04/26•Hajee Mohammad Danesh Science and Technology University campus

Killed

0

Injured

15

Summary

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের ৯ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব থেকে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া ও ভাঙচুর হয়েছে। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন এবং আহতদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

২৪ ব্যাচের শিক্ষার্থী২৫ ব্যাচের শিক্ষার্থীপ্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ানশহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. হাফিজুর রহমান হাফিজছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুলঅ্যাডভাইজর

Tags

Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 11/04/26open original ↗

হাবিপ্রবিতে সংঘর্ষে আহত ১৫ জন

হাবিপ্রবিতে সংঘর্ষে আহত ১৫ জন Advertisement হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার সূত্রপাত ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর কথাকাটাকাটির জেরে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব থেকে শুরু হওয়া বাগবিতণ্ডা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। প্রথম দফার সংঘর্ষের পর প্রক্টর, হল সুপার ও অ্যাডভাইজর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তাদের উপস্থিতিতেই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল বলেন, রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে। এর সঙ্গে যারা জড়িত ও দোষী প্রত্যেককে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা হবে। প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান জানান, আমরা রাতে শিক্ষার্থীদের শান্ত করে, পরিবেশ শান্ত করেছি। প্রশাসনের সঙ্গে মিটিং, পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. হাফিজুর রহমান হাফিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মাঝে কথাকাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।