ঘেরের চিংড়ি লুটে বাধা, আটজনকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা

AI-classifiedconfidence 85%

Why this classification

The article describes one specific incident on 18 May 2026 in which Jubo League activists allegedly hacked and injured eight people, including a woman, with local weapons while trying to loot shrimp from a farm. This is a concrete physical attack within the 14-day window and in Bangladesh.

Reported by:SamakalSingle source
18/05/26•ভৈরবনগর পল্লী, রমজাননগর ইউনিয়ন

Killed

0

Injured

8

Summary

(১৮ মে ২০২৬) রাত নয়টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর পল্লীতে ঘের থেকে চিংড়ি লুটের চেষ্টায় বাধা দেওয়ায় যুবলীগ কর্মীরা নারীসহ আটজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ। অভিযুক্তদের ভাষ্য অনুযায়ী, বিতর্কিত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আহত মনিরুল ইসলাম থানায় এজাহার দিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Awami League

Victim side

Locals

Other actors

শাহিনুর (ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক)আনারুল (ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক)সিরাজুল ইসলাম (যুবলীগ কর্মী, আনারুলের ভাই)মনিরুল ইসলাম (আহত ভুক্তভোগী)গোলাম বারী (আহত, ঘের পাহারাদার)রবিউল ইসলাম (আহত, ঘের পাহারাদার)খালেদুর রহমান (শ্যামনগর থানার ওসি)

Affected infrastructure

চিংড়ি ঘের

Tags

Land DisputeRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 8

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 19/05/26open original ↗

ঘেরের চিংড়ি লুটে বাধা, আটজনকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা

ঘেরের চিংড়ি লুটে বাধা, আটজনকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা আহতদের একজন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১২:৫১ সাতক্ষীরার শ্যামনগরে ঘের থেকে চিংড়ি লুটে বাধা দেওয়ায় নারীসহ আটজনকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতাকর্মীরা। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর পল্লীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মেহেরুন্নেছা বেগম (৪০), মরিয়ম বিবি (৪৫), পারভীন আক্তার (২৪), খাদিজা আক্তার (২৬), গোলাম বারী (৫২), মনিরুল ইসলাম(৪৪), রবিউল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৩৩)। ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর, সাংগঠনিক সম্পাদক আনারুল ও তার ভাই যুবলীগ কর্মী সিরাজুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মনিরুল ইসলামের ভাষ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের জমি আনারুলের পরিবার দখল করে নেয়। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর আনারুলসহ তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। তখন জমি ফিরে পান তারা। সে জমিতে তারা চিংড়ি চাষ করেন। সম্প্রতি আনারুল এলাকায় ফিরে ওই চিংড়িঘের দখলের হুমকি দিয়ে আসছিল। মনিরুল জানায়, সোমবার রাতে আনারুল, সিরাজুল ও শাহিনের নেতৃত্বে আজিজুল, রাশিদুল, আলামিন, দেলওয়ার, ইদ্রিস, সিরাজুল, মাজেদ, ময়নুদ্দীন, আব্দুল্লাহ, সাইদুলসহ ২২-২৩ জন ঘের থেকে চিংড়ি লুটের চেষ্টা করে। এ সময় ঘের পাহারার দায়িত্বে থাকা গোলাম বারী ও রবিউল বাধা দিতে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পরিবারের নারী সদস্যসহ অন্যরা এগিয়ে এলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। একপর্যায়ে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়। অভিযুক্ত আনারুল জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিপক্ষ তাদের অনুকূলে রেকর্ড হওয়া জমি দখলে নিয়ে মাছ চাষ করে। নিজেদের মালিকানাধীন জমি উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষ নিজেদের শরীর জখম করে হাসপাতালে ভর্তি হয়েছে। শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। এ ঘটনায় আহত মনিরুল সোমবার রাতে থানায় এজাহার জমা দিয়েছেন। হামলায় জড়িতদের আইনের আওতায় আনাসহ মামলার প্রস্তুতি চলছে। - বিষয় : - সাতক্ষীরা - দখল - যুবলীগ - কুপিয়ে জখম