নাতির মৃত্যুর গুঞ্জনে নানির মৃত্যু
Why this classification
A group of local teenagers severely beat Rifat Hossain Siam on Friday night (24 April 2026) after a dispute over a smoking video, so this is a physical attack. His grandmother, Afia Begum, died of a stroke after hearing a false rumour of his death; this was not a direct violent act, so she is not counted as a violence fatality.
Killed
0
Injured
1
Summary
চাঁদপুরের ফরিদগঞ্জে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ধূমপানের ভিডিও নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ নাঈমের পক্ষে একদল কিশোর রিফাত হোসেন সিয়ামকে বেধড়ক মারধর করে। নাতির মৃত্যুর গুজব শুনে নানি আফিয়া বেগম (৬৫) স্ট্রোক করে মারা যান, আর সিয়াম চিকিৎসাধীন রয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
নাতির মৃত্যুর গুঞ্জনে নানির মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী আফিয়া বেগম। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন নুরপুর গ্রামে ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম নবী খোকন জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে নির্জন স্থানে ধূমপান করছিলেন রিফাত। এ সময় তারই সমবয়সী কিশোর স্থানীয় মোহাম্মদ নাসির হোসেনের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) ধূমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবেন এবং তার স্বজনদের দেখাবেন বলে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতেই নাঈমের পক্ষ হয়ে একদল কিশোর রিফাতকে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে রিফাতের মৃত্যুর খবর। নাতির মৃত্যুর খবর শুনে আতঙ্কগ্রস্ত হয়ে নানি আফিয়া বেগম ঘটনাস্থলে ছুটে এসে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা নানি ও নাতি উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রিফাত হোসেন সিয়ামকে চিকিৎসা দেওয়া হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, আফিয়া বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তিনি নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন। যদিও নাতি রিফাত হোসেন সিয়াম মারা যাননি, তিনি চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আনোয়ারুল হক/এসএইচএ
ফরিদগঞ্জে নাতির নিহতের সংবাদে নানির মৃত্যু
ফরিদগঞ্জে নাতির নিহতের সংবাদে নানির মৃত্যু Advertisement ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কিশোর নাতির নিহতের সংবাদে নানি আফিয়া বেগম নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাতে ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন সিয়াম (১৯) গোপনে সিগারেট খাওয়ার ঘটনা ভিডিও করে। ভিডিওটি পরিবারের সদস্যকে দেখানোর কথা বলায় ওই বাড়ির মোহাম্মদ নাঈম ও স্বজনদের সঙ্গে মারামারি হয়। দফায় দফায় হামলার ঘটনায় আহত রিফাতকে মেরে ফেলেছে এই কথা শুনে তার নানি আফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন। সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ওসি হেলাল উদ্দিন জানান, নাতির মৃত্যুর সংবাদ শুনে আফিয়া বেগম স্ট্রোক করে মারা যান। যদিও নাতি রিফাত হোসেন সিয়াম মারা যায়নি।
