সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
This report describes one concrete incident in Faridpur on Monday, May 4, 2026, in which locals mob-beat two people accused of defrauding a housewife of 3,000 taka before handing them to police. Mob beating is a physical attack, and the event is recent and occurred in Bangladesh. Injury counts are not stated, so the injured figure is an estimate.
Killed
0
Injured
0
Summary
ফরিদপুর পৌর সদরের বৈঠাখালী এলাকায় ঝাড়ফুঁকের কথা বলে এক গৃহবধূকে বশ করে তিন হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি সোমবার, ২০২৬-০৫-০৪ তারিখে ঘটেছে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
কয়েক ধাপে ট্রাকের চাপায় কমপক্ষে ২০ জন আহত, গণপিটুনিতে চালক নিহত
ফরিদপুরে বেপরোয়া একটি ট্রাকের চাপায় একাধিক ব্যক্তি আহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা আরও দুজন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ট্রাকটির চাপায় তিনটি গ্রামের অন্তত ২০ জন গ্রামবাসী আহত হয়েছেন।শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সালথা উপজেলার বালিয়াগট্টি বাজার এলাকায় প্রথমে ট্রাকটির চাপায় অন্তত ছয়জন আহত হন। এরপর স্থানীয়রা মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া দেন। এ সময় রসুলপুর-তালমা আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাকটি আরও বেপরোয়া গতিতে ছুটতে থাকে।একপর্যায়ে ট্রাকটি গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় আরও কয়েকজনকে আহত করে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয়। এরপর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক হান্নান, হেলপার নাঈম (২২) ও আল আমিনকে (২৫) টেনে নামিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন।খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাকটি বেপরোয়াভাবে ছুটে চলেছে এবং পেছনে ধাওয়া করছেন স্থানীয়রা। একপর্যায়ে সামনে গাছের গুঁড়ি ফেলে ট্রাকটির গতি রোধের চেষ্টা করা হয়। তবে সেগুলো অতিক্রম করেও ট্রাকটি ছুটতে থাকে। পরে আটক করার পর চালকসহ ভেতরে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালানো হয়।তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এর আগেই স্থানীয়রা চালকসহ তিনজনকে মারধর করে আহত করেন।এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। শুনেছি ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংক্ষিপ্ত সংবাদ
ফরিদপুরে গৃহবধূকে ঝাড়ফুঁকে বশ করে প্রতারণা ফরিদপুর পৌর সদরের বৈঠাখালী এলাকায় গৃহবধূকে ‘ঝাড়ফুঁক’ করার কথা বলে পানি পান করিয়ে প্রতারণার অভিযোগে সোমবার দুই ব্যক্তি আটক হয়েছে। তারা মো. মুজিবর শেখের বাড়িতে গিয়ে প্রথমে সাহায্য চান। পরে গৃহবধূকে বশ করে তিন হাজার টাকা হাতিয়ে নেন। পরে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ফরিদপুর ব্যুরো ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা চত্বরসহ বিভিন্ন গণহত্যার বিচার দাবি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর এবং ২০২১ ও ২০২৪ সালের গণহত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে বক্তারা শাপলা চত্বরের নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। বিকালে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি চবির শাটলে পাথর নিক্ষেপে ছাত্রী অজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অ্যাকাউন্টটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত ফাতেমা গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। মঙ্গলবার ক্যাম্পাসগামী বিকাল ৫টার শাটলে ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর ওই ছাত্রীর কপালে আঘাত করে। চবি প্রতিনিধি চট্টগ্রামে অস্ত্র, ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ গ্রেফতার ৪ চট্টগ্রামে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে অস্ত্র, ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা এবং পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। চট্টগ্রাম ব্যুরো সরাইলে সন্ত্রাসী অজয় দেবের গ্রেফতার দাবি সরাইলে চুন্টা বাজারে অজয় দেবসহ অভিযুক্ত বিনোভূষণ দেব ও সুমন দেব গংদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে সোমবার মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা বলেন, অজয় দেব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সে চাঁদা না পেয়ে এলাকার প্রবীণ ব্যক্তিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি রংপুরে দেবরের মামলায় হাজিরা দিতে এসে মৃত্যু রংপুরে দেবরের মামলায় আদালতে হাজিরা দিতে এসে হার্ট অ্যাটাকে ভাবির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট থানা আমলি আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত শাহিনা ইসলাম নগরীর তাজহাট থানার ঘাঘটপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। জমি নিয়ে বিরোধে দেবর আব্দুর রাজ্জাক ওই নারী ও তার স্বামীর নামে মামলা করেছিল। রংপুর ব্যুরো কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের ৩৭ দফা কারমাইকেল কলেজ শিক্ষার্থীরা ৩৭ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার তারা কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। গত বছরের জুনে প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। দাবি মেনে না নেওয়ায় তারা ফের মাঠে নেমেছেন। তাদের অন্যতম দাবিগুলো হলো-আর্থিক বরাদ্দ বৃদ্ধি, একাডেমিক ভবন নির্মাণ, আধুনিক অডিটোরিয়াম, আবাসিক হল বৃদ্ধি ও সংস্কার, বাস সরবরাহ, স্মার্ট ক্লাসরুম চালু, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ। রংপুর ব্যুরো দামুড়হুদায় শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ কর্মী রাসেদ গ্রেফতার দামুড়হুদার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার পলাতক আসামি ছাত্রলীগ কর্মী মো. রাশেদুজ্জামান তারজীত রাসেদ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোররাতে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, বিস্ফোরক, মারামারি, পুলিশের ওপর হামলা এবং বাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ২ সদস্য আটক অস্ট্রেলিয়ান ভিসা এবং বায়োমেট্রিক ভুয়া অ্যাপয়েন্টমেন্ট চক্রের খায়রুল ইসলাম ও নূরুজ্জামানকে গ্রেফতার করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ভুয়া পাসপোর্ট, অস্ট্রেলিয়ান পারমিট উদ্ধার করা হয়। রংপুর ব্যুরো
