ফেনী সীমান্তে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ছবি পাঠানো হলো বিএসএফের কাছে

AI-classifiedconfidence 55%

Why this classification

A dead man aged about 45 to 50 was found in a village in Feni, and the police and PBI are trying to identify him, which suggests a possible crime. The article does not state how he died, so the classification rests on the discovery of a body that may be linked to a crime.

Reported by:Dhaka PostSingle source
07/05/26•Kamalla village, Munsirhat Union, Fulgazi Upazila (near border)

Killed

1

Injured

0

Summary

ফেনীর ফুলগাজী উপজেলার কামাল্লা গ্রাম থেকে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে ৪৫-৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি, ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ডাটাবেজে কোনো মিল পাওয়া যায়নি এবং পিবিআই পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

55% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Unidentified deceased manSI Mohammad Hossain, Fulgazi Thana PoliceAdditional SP (Sadar Circle) Nishat TabassumPBI (investigating identity)Lt Col Mir Ali Ejaz, Commander, 10 BGB

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 07/05/26open original ↗

ফেনী সীমান্তে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ছবি পাঠানো হলো বিএসএফের কাছে

ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় আনা হয়েছে।   ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআই নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করে। তবে নিহত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ডাটাবেজের কোনো মিল পাওয়া যায়নি।  এ ব্যাপারে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলটি সীমান্তবর্তী হলেও বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। বিষয়টি ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করা হয়েছে এবং মরদেহের ছবি পাঠানো হয়েছে। তারেক চৌধুরী/আরএআর