চাঁদার দাবিতে ‘ভাগিনা’ বাহিনীর হামলা-লুট

AI-classifiedconfidence 85%

Why this classification

A gang called 'Bhagina Bahini' attacked a garment waste businessman's office in Fatullah on 16 April 2026 after he refused to pay Tk 10 lakh in extortion money, and then looted a van loaded with garment waste. This is a concrete, recent physical attack and robbery, so it qualifies as violence, though no deaths or injuries were reported.

Reported by:JugantorSingle source
17/04/26•BSCIC No. 3 Gate area, Fatullah

Killed

0

Injured

0

Summary

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ব্যবসায়ী সুমন আহম্মেদের অফিসে হামলা চালিয়ে ‘ভাগিনা’ বাহিনী গার্মেন্টস ঝুটভর্তি একটি ভ্যান লুট করেছে। ঘটনাটি ১৬ এপ্রিল ২০২৬ বিকালে বিসিক ৩নং গেট এলাকায় ঘটে এবং ভুক্তভোগী ১৭ এপ্রিল ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Bhagina Bahini

Victim side

Locals

Other actors

Sifat (nephew of Mashiur Rahman Rony, Narayanganj district Jubo Dal member secretary)SohelShantoHasanJisanSuman Ahmed (businessman, complainant)Mohammad Mahbub Alam (OC, Fatullah Model Thana)

Affected infrastructure

Business officeGarment waste-filled van

Tags

ExtortionRobberyGang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Bhagina Bahini

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/04/26open original ↗

চাঁদার দাবিতে ‘ভাগিনা’ বাহিনীর হামলা-লুট

চাঁদার দাবিতে ‘ভাগিনা’ বাহিনীর হামলা-লুট Advertisement ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম ফাইল ছবি। নারায়ণগঞ্জের ফতুল্লায় কথিত ‘ভাগিনা’ বাহিনীর বিরুদ্ধে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে গার্মেন্টসের ঝুটভর্তি ভ্যানগাড়ি লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনায় ব্যবসায়ী সুমন আহম্মেদ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির ভাগিনা সিফাত। তার একটি কিশোরগ্যাং রয়েছে। আর এ গ্যাংয়ের নাম রাখা হয়েছে ‘ভাগিনা’ বাহিনী। এ বাহিনী মাসদাইর শাসনগাও বিসিক এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেন। রনির ভাগিনা হওয়ায় সিফাত ও তার বাহিনীর বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করতে পারে না। সম্প্রতি গার্মেন্টসের ঝুট দখলে নিতে রনি ও তার সমর্থকরা ফতুল্লার চাঁদনী হাউসিং এলাকায় ব্যাপক গোলাগুলি করেন। এতে শিশুসহ দুজন আহত হয়। এরপর থেকে ভাগিনা বাহিনী আরও তৎপর হয়ে উঠে।  ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা ব্যবসায়ী সুমন আহম্মেদ বলেন, তিনি গার্মেন্টসের ঝুটের মালামালের ব্যবসা করেন। গত বৃহস্পতিবার বিকালে ফতুল্লার বিসিক ৩নং গেট এলাকায় তার অফিসে ভাগিনা সিফাত ও তার বাহিনীর সোহেল, শান্ত, হাসান ও জিসানসহ ১০-১৫ জন আসেন। এসেই সিফাত বলেন, এলাকায় ব্যবসা করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। সবাই দেয় তোমাকেও দিতে হবে। তখন সুমন বলেন, বৈধভাবে ব্যবসা করি চাঁদা দিতে পারব না। এতে তারা ক্ষিপ্ত হয়ে এদিন বিকালেই বিসিকের কাছ থেকে গার্মেন্টসের ঝুটভর্তি ভ্যানগাড়ি লুট করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগের তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।