চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ অবশেষে উদ্ধার

AI-classifiedconfidence 84%

Why this classification

The article reports a theft (robbery) of a German tourist's laptop in Natore, Bangladesh, which meets the definition of criminal violence. The incident occurred within the 14‑day window and took place inside Bangladesh, so it is classified as a valid violent incident.

Reported by:JugantorSingle source
10/10/26•Natore Railway Station

Killed

0

Injured

0

Summary

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ চুরি হয় এবং তিন দিন পর পুলিশ তা উদ্ধার করে। তদন্তে অন্তর কুমার সাহা নামের এক যুবককে জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়া হয়, পরে ছেড়ে দেওয়া হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

84% · severity 2

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Antor Kumar SahaMohammad Shariful HaqIftekhar AlomKril Lander

Affected infrastructure

LaptopCamera

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/10/26open original ↗

চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ অবশেষে উদ্ধার

চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ অবশেষে উদ্ধার Advertisement নাটোর প্রতিনিধি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যাগে থাকা ক্যামেরাটি এখনো উদ্ধার হয়নি। সোমবার ঢাকায় অবস্থানরত ওই পর্যটকের হাতে উদ্ধার করা ল্যাপটপটি পৌঁছে দিয়েছে নাটোর পুলিশ। এর আগে রোববার রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। রোববার রাত ১০টার দিকে নাটোর সদর থানায় সংবাদ সম্মেলন করে ল্যাপটপ উদ্ধারের তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ ঘটনায় অন্তর কুমার সাহা নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। পুলিশ সুপার আরও জানান, ল্যাপটপ উদ্ধারের খবর পেয়ে ক্রিল ল্যান্ডার নাটোরের পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে দেশজুড়ে আলোচিত ঘটনার পরও ল্যাপটপটি পাওয়ার তিন দিন পর কেন অমল সাহা পুলিশকে ফেরত দিলেন, তাৎক্ষণিকভাবে এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখতে আসা জার্মান পর্যটক বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার যান। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে এসে ভুল করে নেমে পড়েন। পরে অন্য ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য স্টেশনের অপেক্ষাকক্ষে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। পরে ওই যুবকের কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে ফিরে এসে তাকে আর পাননি। এ ঘটনায় রাতেই নাটোর থানায় অভিযোগ করেন পর্যটক।