ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে যুবকের লাশ উদ্ধার

AI-classifiedconfidence 90%

Why this classification

A man's body was found in a rented flat in Savar with a sharp-weapon wound to the neck, which is a concrete killing within the 14-day window. The motive and killers are not yet known, but the death is potentially linked to crime, so it counts as violence.

Reported by:SamakalSingle source
12/05/26•দত্তপাড়া, বিরুলিয়া ইউনিয়ন, সাভার

Killed

1

Injured

0

Summary

সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটের টয়লেট থেকে ২০২৬ সালের ১২ মে (মঙ্গলবার রাত) আব্দুল মান্নান (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর ভাড়াটিয়া ফাহিম পলাতক রয়েছে এবং হত্যার কারণ ও হামলাকারীরা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আব্দুল মান্নান (নিহত ব্যক্তি)ফাহিম (ড্যাফোডিলের শিক্ষার্থী, ভাড়াটিয়া, পলাতক)ওবায়দুল্লাহ (বাড়ির মালিক)আল আমিন (এসআই, বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ)

Affected infrastructure

ভাড়া ফ্ল্যাট

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 13/05/26open original ↗

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে যুবকের লাশ উদ্ধার

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে যুবকের লাশ উদ্ধার নিহত আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, সাভার প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৩:২০ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৩:২৪ সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটের টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আমিন মোহাম্মদ হাউজিং এলাকার ওবায়দুল্লাহর মালিকানাধীন একটি বাড়ির দ্বিতীয় তলার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাউদকান্দি গ্রামের কেরামত উল্লার ছেলে। জানা গেছে, তিনি প্রায় তিন বছর আগে বিদেশ থেকে দেশে ফেরেন এবং এরপর থেকে বেকার ছিলেন। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে বিরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল আমিন বলেন, “কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই কক্ষে মাদক সেবনের কিছু আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।” তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার রাতে কয়েকজন যুবক ওই ফ্ল্যাটে প্রবেশ করেছিল। পরে বাড়ির মালিক দরজা খোলা দেখে ভেতরে গিয়ে টয়লেটে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। বাড়ির মালিক জানান, কয়েক মাস আগে ড্যাফোডিলের শিক্ষার্থী ফাহিম ফ্ল্যাটটি ভাড়া নেন। ঘটনার দিন রাতে ফ্ল্যাটে একাধিক যুবক আসা-যাওয়া করছিল বলে সন্দেহ হয়। পরে তিনি গিয়ে ফ্ল্যাটে কাউকে না পেয়ে টয়লেটে মরদেহ দেখতে পান। ঘটনার পর থেকে ভাড়াটিয়া ফাহিম পলাতক রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।