দেবিদ্বারে ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ
Why this classification
The article reports a recent (within 14 days) kidnapping and gang rape of a madrasa student in Debidwar, Bangladesh, which is a concrete violent act (attack). Therefore it is classified as a violence incident.
Killed
0
Injured
0
Summary
কুমিল্লা দেবিদ্বারে অষ্টম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে; দুই সন্দেহভাজন পালিয়ে গেছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
92% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
দেবিদ্বারে ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ
দেবিদ্বারে ছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ কালীগঞ্জ, চারঘাটে আরও দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:৩৭ | প্রিন্ট সংস্করণ কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে দেবিদ্বার থানায় মামলা হয়েছে। মামলায় দুই অভিযুক্ত হলেন দেবিদ্বারের বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া ও তাঁর মামাতো ভাই ইসমাইল হোসেন। ঘটনার পর থেকে দুজনই পলাতক। মাদ্রাসাছাত্রীর বাবা জানান, সবুজ দীর্ঘদিন তাঁর মেয়েকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। অপহরণ ও ধর্ষণের পর আসামিরা মেয়েটিকে হুমকি দেওয়ায় ভয়ে সে প্রথমে পরিবারকে কিছু জানায়নি। গত মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের কাছে সে পুরো ঘটনা খুলে বলে। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কালীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাঙ্গালীয়া মধ্যপাড়া গ্রামের দেওয়ান বাড়িতে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত প্রতিবেশী হানিফ দেওয়ান হানিফা এলাকা ছেড়ে পালিয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। ছাত্রীর পরিবার জানায়, কয়েক দিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে হানিফ শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। চার দিন আগে একই কায়দায় হানিফ শিশুটিকে আবার ধর্ষণ করেন। গত সোমবার রাতে জিজ্ঞাসাবাদে শিশুটি তার মায়ের কাছে ধর্ষণের কথা বলে। কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। চারঘাটে সাত বছরের শিশুকে ধর্ষণ এদিকে চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক যুবক প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে চারঘাট স্লুইসগেটসংলগ্ন হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক শ্রী দেব (২১) শ্রী জয়ের ছেলে। ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক। চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - ধর্ষণ
কুমিল্লায় সংঘর্ষে যুবক নিহত
আর্জেন্টিনা-মিসর ম্যাচ কুমিল্লায় সংঘর্ষে যুবক নিহত মাভাবিপ্রবিতে আহত ১০ Advertisement কুমিল্লা ব্যুরো ও মাভাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে কুমিল্লায় সমর্থকদের মধ্যে সংঘর্ষে শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় ঘটনাটি ঘটে। একই ম্যাচ ঘিরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। কুমিল্লায় নিহত শরিফুল নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করণী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পুলিশ এবং স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে একটি চায়ের দোকানে আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসাবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুজন শরিফুলের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস বলেন, রাতে ফুটবল খেলা দেখার সময় দুই সমর্থক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে মাভাবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনের সামনে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয়। জানা গেছে, তৃতীয় একাডেমিক ভবনের সামনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুল কুদ্দুস আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
