বরিশালে প্রবাসীর বাড়িতে ছাত্রদল নেতার দেওয়াল
Why this classification
The incident is classified as political violence because it is carried out by members of the BNP student wing (political party) against a civilian, involving forced land seizure, construction of a wall, and physical intimidation.
Killed
0
Injured
0
Summary
বরিশালের ২৪ নং ওয়ার্ডে চাঁদা না দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতারা বিদেশি নাগরিকের বাড়ির পথে দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দেয় এবং হিংসা করে। ভুক্তভোগীকে মারধর, অস্ত্র দিয়ে তাড়া এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
AI analysis
Category
Political Violence
Confidence
94% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বরিশালে প্রবাসীর বাড়িতে ছাত্রদল নেতার দেওয়াল
বরিশালে প্রবাসীর বাড়িতে ছাত্রদল নেতার দেওয়াল Advertisement বরিশাল ব্যুরো প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বরিশালে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়ির চলাচলের পথে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযোগ, জোরপূর্বক জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।। এ ঘটনায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকার আমেরিকা প্রবাসী নেছার আহম্মেদ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করেছেন ভুক্তভোগী। কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, অভিযুক্তরা বরিশালের বিএনপির এক প্রভাবশালী নেতার অনুসারী। অভিযুক্ত মো. আসাদ ও রাকিবের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। ভুক্তভোগীর অভিযোগ, নগরীর সাগরদী এলাকায় তার মালিকানায় প্রায় ৪৫ দশমিক ২৮ শতাংশ জমি রয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এবং বিভিন্ন সময়ে তার কাছে অর্থ দাবি করেছেন। অভিযোগ, ২৬ জুলাই ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের পদপ্রত্যাশী মো. আসাদ হাওলাদার, জামান, রাকিবসহ ৩০/৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ নেছারের সম্পত্তি দখল করে বাড়ির প্রবেশপথ, চলাচলের রাস্তা এবং গেটের সামনে ও পেছনে পাকা দেওয়াল নির্মাণ করেন। নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা নেছারকে মারধর করেন। তারা অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করেন। পাশের বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন তিনি। অভিযুক্তরা তাকে হুমকি দেন-পুনরায় এ বাড়িতে গেলে হত্যা করে লাশ গুম করা হবে।
