পটিয়ায় ফাঁকা গুলি ছুড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
Why this classification
The article describes a recent armed robbery without any political party involvement, so it is not classified as political violence.
Killed
0
Injured
0
Summary
সপ্তাহের শুরুর দিকে চট্টগ্রামের পটিয়া জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী গ্রামে আলী আব্বাসের বাড়িতে ১০-১২ জনের ডাকাত দল ফাঁকা গুলি ও পাউডার ব্যবহার করে প্রবেশ করে, ৭ ভরি স্বর্ণালংকার ও ৩০-৩৫ হাজার টাকা লুট করে। পরিবার ও স্থানীয় লোকজনের তাড়া সত্ত্বেও ডাকাতরা মাইক্রোবাসে পালিয়ে যায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পটিয়ায় ফাঁকা গুলি ছুড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
পটিয়ায় ফাঁকা গুলি ছুড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি Advertisement পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি ছুড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। শনিবার ভোরে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী গ্রামের আলী আব্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে। ওই ঘটনায় সন্ধ্যায় পটিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। প্রবাসীর ছেলে মোহাম্মদ আসিফ জানান, ভোররাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে নিয়ে যায়। পরে আলমারি ভেঙে ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার লুট করে। ডাকাতি শেষে তারা একটি মাইক্রোবাসে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তখন ডাকাত দলকে ধাওয়া দিলে তারা ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয় যুবদল নেতা গাজী মনির জানান, ডাকাতির শিকার বাড়িটি দুবাই প্রবাসী আলী আব্বাসের। ডাকাত দল এক ধরনের পাউডার ব্যবহার করে তালা খুলে ঘরে ঢুকেছিল। পাশের বাড়ি থেকে মসজিদের মুয়াজ্জিন মন্টু ফজরের আজান দিতে বের হয়ে ডাকাত দলের সামনে পড়েছিলেন। ডাকাতরা তাকেও আটকে রেখেছিল। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এয়াকুবদন্ডী গ্রামে ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
