কালীগঞ্জে হামলায় প্রাণ গেল বৃদ্ধের
Why this classification
This report describes one specific attack on 5 March 2026 in which local men attacked a house in Kaliganj, Gazipur, after a quarrel between two neighbouring workshop owners. The attack killed 70-year-old Habibur Rahman and seriously injured two others, so it is a valid, recent act of violence.
Killed
1
Injured
2
Summary
গাজীপুরের কালীগঞ্জে মেশিনের ফর্মা বানানো নিয়ে বিরোধের জেরে ২০২৬ সালের ৫ মার্চ (বৃহস্পতিবার রাতে) প্রতিপক্ষের হামলায় ৭০ বছর বয়সী হাবিবুর রহমান নিহত হন। এ ঘটনায় সজিব মোল্লা গুরুতর এবং জেসমিন আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কালীগঞ্জে হামলায় প্রাণ গেল বৃদ্ধের
কালীগঞ্জে হামলায় প্রাণ গেল বৃদ্ধের Advertisement কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাজীপুরের কালীগঞ্জে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মাঝে বাগ্বিতণ্ডা হয়। পরে একে কেন্দ্র করে দুপক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় হাবিবুর শিকদার নামের ৭০ বছর বয়সের বৃদ্ধ খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সময় উভয়পক্ষে আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামস্থ, এবিএল গেটসংলগ্ন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান পৌরসভার দেওপাড়া এলাকার মৃত কালেব আলীর ছেলে। তিনি খলাপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন। আহতরা হলেন-খলাপাড়া এলাকার নজরুল মোল্লার ছেলে সজিব মোল্লা এবং ফজলুল হকের মেয়ে জেসমিন। জানা গেছে, খলাপাড়ার এমিগো বাংলাদেশ লিমিটেড (এবিএ) গেট এলাকায় সজিব মোল্লা ও তার ভাই সৌরভ মোল্লার (৪০) একটি গ্রিলের ওয়ার্কশপ রয়েছে। পাশেই রিপন শিকদারের আরেকটি গ্রিলের ওয়ার্কশপ। বৃহস্পতিবার বিকালে সৌরভ মোল্লার সঙ্গে রিপন শিকদারের ছেলে ইকবাল শিকদারের তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে সৌরভ মোল্লা, তার বাবা নজরুল মোল্লা, ভাই সজিব মোল্লা ও ফুফুর স্বামী হাবিবুর রহমানসহ আরও কয়েকজনকে নিয়ে ইকবাল শিকদারের বাড়িতে হামলা চালায়। তখন ইকবাল শিকদার, রিপন শিকদার, আল আমিন ও জেসমিনসহ আরও কয়েকজন পালটা প্রতিরোধ করেন। এতে হাবিবুর রহমান আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সজিব মোল্লা গুরুতর এবং জেসমিন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
