রাজশাহীতে দুই গ্রুপের গোলাগুলি বোমাবাজি, যুবক আহত
Why this classification
This is a specific, recent incident in Rajshahi where two armed groups fought with gunfire and hand bombs, injuring a 29-year-old man. Police recovered four live bullets from the scene, so it is a real violent event that qualifies.
Killed
0
Injured
1
Summary
রাজশাহীর মতিহার থানার মৌলভী বুধপাড়ায় ৮ জুন ২০২৬ (সোমবার) মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলি ও বোমাবাজি হয়। হাতবোমার বিস্ফোরণে জনি ইসলাম (২৯) আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন এবং র্যাব ঘটনাস্থল থেকে পিস্তলের চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাজশাহীতে দুই গ্রুপের গোলাগুলি বোমাবাজি, যুবক আহত
রাজশাহীতে দুই গ্রুপের গোলাগুলি বোমাবাজি, যুবক আহত Advertisement রাজশাহী ব্যুরো প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজশাহীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ করে দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি ও বোমাবাজি হয়েছে। সোমবার মধ্যরাতে মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়ায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব। এ ঘটনায় হাতবোমার বিস্ফোরণে জনি ইসলাম (২৯) নামের এক যুবক আহত হয়েছেন। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মৌলভী বুধপাড়া এলাকায় হঠাৎ তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। একই সময় গুলির শব্দও শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের পাশে একটি মোটরসাইকেল ড্রেনে পড়ে থাকতে দেখেন। আহত অবস্থায় জনি ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এবং মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ কবিরকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। ফলে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর রাতেই ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিস্তলের চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
