মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

AI-classifiedconfidence 90%

Why this classification

An man named Jasim Mia allegedly attacked 80-year-old Hafiz Ullah inside a mosque during Fajr prayer, repeatedly striking him with a ballpoint pen and killing him. The motive appears to be a dispute over unpaid credit at a shop, and police have arrested the suspect.

Reported by:JugantorDhaka PostSamakalCorroborated · 3 sources
03/05/26•পশ্চিম লইয়ারকুল জামে মসজিদ, শ্রীমঙ্গল

Killed

1

Injured

0

Summary

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ, রোববার ভোরে ফজরের নামাজের সময় পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধকে বলপেন দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত জসিম মিয়াকে (৩০) গ্রেফতার করেছে, এবং বাকিতে মালামাল না দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Jasim Mia (30), accusedHafiz Ullah (80), victimSI Sajib Chowdhury, Sreemangal Thana Police

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 03/05/26open original ↗

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক ছবি: সংগৃহীত শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১২:৪৮ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৩:৪০ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছে পুলিশ। তার বাড়ি শ্রীমঙ্গলের লইয়ারকুল এলাকায়। নিহত হাফিজ মিয়াও একই এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান মুদি দোকানী হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে। স্থানীয়দের অনেকে জানান হত্যাকাণ্ডে অভিযুক্ত জসিম মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির। তিনি মালামাল বাকী নিয়ে টাকা ফেরত দিতেন না। পাওনা টাকা চাইলে অপদস্থ করতেন। নিহত হাফিজ উদ্দিন লইয়ারকুল জামে মসজিদের পাশে দেওয়া ছোট একটি মুদি দোকান পরিচালনা করে জীবনয়াপন করতেন। ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। দোকানে মালামাল বাকীতে না দেওয়ার জেরে হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - মৌলভীবাজার - শ্রীমঙ্গল - হত্যা - মসজিদে নামাজ আদায়

Source 2: Dhaka Post · 03/05/26open original ↗

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামে এক অভিযুক্ত যুবককে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। মসজিদের স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন নামাজ পড়াচ্ছিলেন, তখন তিনি সিজদারত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই জসিম মিয়াকে আটক করা হয়েছে। নিহত এবং অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। আরকে

Source 3: Jugantor · 03/05/26open original ↗

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১ Advertisement শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৪৮ এএম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি বলপেন (কলম) দিয়ে তার চোখ, মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শনিবার নিহতের দোকান থেকে বাকিতে মালামাল নিতে চেয়েছিলেন অভিযুক্ত জসিম। বাকি না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন জসিম মিয়াকে গ্রেফতার করে। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের বিষয়ে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।