দেরিতে আসার কারণ জিজ্ঞেস করায় প্রধান শিক্ষককে পেটালেন পরিচ্ছন্নতাকর্মী
Why this classification
The article describes a physical assault by a sanitation worker on a headmaster after a verbal argument about late arrival, resulting in injury and disruption of classes. This constitutes a violent incident.
Killed
0
Injured
1
Summary
ঝিনাইদহের শৈলকুপায় নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেনকে দেরি থেকে আসার কারণ জিজ্ঞাসা করার পর পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলাম হামলা করেছেন। ঘটনায় শিক্ষক আহত হয়েছেন এবং পাঠদান বন্ধ হয়ে গেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
দেরিতে আসার কারণ জিজ্ঞেস করায় প্রধান শিক্ষককে পেটালেন পরিচ্ছন্নতাকর্মী
স্কুলে দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করায় প্রধান শিক্ষককে পিটিয়েছেন এক পরিচ্ছন্নতাকর্মী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপার নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন সকালে স্কুলে এসে পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলামকে অনুপস্থিত পান। সকাল সাড়ে ১০টার দিকে তাকে মোবাইল ফোনে ডাকলে বেলা ১১টার দিকে বিদ্যালয়ে আসেন ফরিদুল। এ সময় প্রধান শিক্ষক তার দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করলে চড়াও হন ফরিদুল। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষককে মারধর করেন পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল। এ ঘটনার পর শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় পাঠদান। প্রধান শিক্ষক মুকুল হোসেন বলেন, আজ বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা ছিল। আমি সকাল ৮টার দিকে স্কুলে আসি। বিদ্যালয়ে এসে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে দশম শ্রেণির ছাত্রীরা এসে জানায়, তাদের শ্রেণিকক্ষের বেঞ্চগুলো বসার উপযোগী নেই। তখন বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলামকে চারবার মোবাইল ফোনে কল করি কিন্তু ফরিদুল আমার কল ধরেননি। পরে বেলা ১১টার দিকে তিনি বিদ্যালয়ে আসেন। দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি আমার ওপর চড়াও হন। আমি এর প্রতিবাদ করলে ফরিদুল আমার ওপর হামলা করে। প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমি অসুস্থ মানুষ। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।’ এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলাম বলেন, সকালে স্কুলে যেতে আমার দেরি হয়। এ কারণে শিক্ষক আমাকে বকাঝকা করেন। আমি এর প্রতিবাদ করলে শিক্ষক আমাকে একটি চড় মারেন। পরে আমিও প্রধান শিক্ষককে কয়েকটি কিল-ঘুষি মারি। ঘটনার প্রত্যক্ষদর্শী ও অভিভাবক সোহেল খান বলেন, আমি প্রধান শিক্ষকের সঙ্গে বসে কথা বলছিলাম। এ সময় ফরিদুল এসে প্রধান শিক্ষকের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফরিদুল প্রধান শিক্ষককে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও লাথি মারেন। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল হাসান খান দিপু বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি বিদ্যালয়ে এসে সবার সঙ্গে কথা বলে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্রাট হোসেন/এসএইচএ
