খুলনায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি একটি হত্যাকাণ্ড, যেখানে ভুক্তভোগীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের ফল। কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সম্পৃক্ততার উল্লেখ নেই, তাই এটি রাজনৈতিক সহিংসতা নয়, বরং অপরাধমূলক সহিংসতা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:Prothom AloJugantorCorroborated · 2 sources
28/09/26•মোমিনবাগ বিল, নৈহাটি ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পী (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

মো. বাপ্পী (নিহত)আবির সিদ্দিকী (অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি)

Tags

MurderDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 29/09/26open original ↗

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার Advertisement খুলনা ব্যুরো প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ খুলনার পূর্ব রূপসা উপজেলার মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ঘাড় ও কাঁধে গুলির চিহ্ন এবং মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। বাপ্পি আলাইপুর গ্রামের আকবর আলীর ছেলে। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেছেন, সোমবার ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ লাশ পড়ে থাকার খবর পায়। এর পরপরই ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাপ্পিকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

Source 2: Prothom Alo · 28/09/26open original ↗

খুলনায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

মরদেহপ্রতীকী ছবি খুলনার রূপসা উপজেলায় মাছের ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. বাপ্পী (৩৫) রূপসা উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কোনো একসময় বাপ্পীকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে স্থানীয় লোকজন বিলের একটি মাছের ঘেরের পানিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বাপ্পীর ঘাড়ের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বাপ্পী আগে মাছের ব্যবসা করতেন। তিনি ডাকাতি ও হত্যা মামলার আসামি ছিলেন। এলাকায় তিনি নিয়মিত থাকতেন না। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মাদক ব্যবসার সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন মাদকপুলিশখুলনামাছমরদেহ উদ্ধারখুলনা বিভাগগুলি