ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপককে ছুরিকাঘাত, ১ লাখ ৭৩ হাজার টাকা ছিনতাই

AI-classifiedconfidence 96%

Why this classification

The article reports a stabbing attack on a bank manager with a knife, resulting in injury and robbery, which is a physical violent act occurring in Bangladesh on 13 Oct 2026.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
13/10/26•শ্যামগ্রাম বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক শ্যামগ্রাম শাখা

Killed

0

Injured

1

Summary

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার কেন্দ্র ব্যবস্থাপক মো. জসীম উদ্দিনকে আনোয়ার মিয়ার ছেলে সোহেল ছুরিকাঘাত করে প্রায় ১.৭৩ লাখ টাকা চুরি করে। আহতকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

96% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. জসীম উদ্দিনসোহেলআনোয়ার মিয়াওসি মোরশেদুল আলম চৌধুরী

Affected infrastructure

গ্রামীণ ব্যাংক শ্যামগ্রাম শাখা

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 13/10/26open original ↗

ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপককে ছুরিকাঘাত, ১ লাখ ৭৩ হাজার টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার কেন্দ্র ব্যবস্থাপক মো. জসীম উদ্দিনকে ছুরিকাঘাত করে প্রায় পৌনে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজার সংলগ্ন ব্যাংকটির কেন্দ্রে এই ঘটনা ঘটে। হামলায় আহত কেন্দ্র ব্যবস্থাপক মো. জসীম উদ্দিনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী জসীম উদ্দিন জানান, আজ মঙ্গলবার দুপুরে তিনি শ্যামগ্রাম বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেন্দ্রে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত টাকা উত্তোলন করছিলেন। এসময় একই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল ঘটনাস্থলে ধারালো ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তার দুই হাতে ছুরিকাঘাত করে ব্যবস্থাপকের সাথে থাকা ১ লাখ ৭৩ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মো. জুয়েল রহমান/এসএইচএ

Source 2: Jugantor · 14/10/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

নবীনগরে ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্যামগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত কর্মী জসিম উদ্দিন গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় কর্মরত। এ ঘটনায় একই গ্রামের সোহেল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নবীনগর দক্ষিণ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি কুলাউড়ায় ৮ হাজার পানগাছ কর্তন কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে আট হাজারের বেশি পানগাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়। এ ঘটনায় খাসিয়া ও গারো সম্প্রদায়ের ১০টি পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। মৌলভীবাজার প্রতিনিধি ভান্ডারিয়ায় নকল পণ্য তৈরিতে জরিমানা ভান্ডারিয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে নকল পণ্যের গোডাউনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে অভিযানে মেসার্স রানা এন্টারপ্রাইজ নামের গোডাউনটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে ‘চাষী’ চাউলের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেট করার প্রমাণ পাওয়া যায়। ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি মনপুরায় ইউনিয়ন পরিষদের ভবন স্থানান্তরের প্রতিবাদ মনপুরার বিচ্ছিন্ন নবগঠিত কলাতলী ইউনিয়নটি তিনটি বিচ্ছিন্ন চর ঢালচর, কাজিরচর ও কলাতলী চর নিয়ে গঠিত। উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক ও পুলিশ ফাঁড়ি নিয়ে সমন্বিত কমপ্লেক্স নির্মাণের জন্য বিকল্প জমি দেখেছে। এর প্রতিবাদে কলাতলী ইউনিয়নের তিন চরের বাসিন্দারা মঙ্গলবার মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করে। মনপুরা (ভোলা) প্রতিনিধি নেছারাবাদে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরিতে জরিমানা নেছারাবাদে নিবন্ধন সনদবিহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে আবুল হোসেনের মালিকানাধীন রুচি আইসক্রিম নামে একটি ফ্যাক্টরিতে মঙ্গলবার দুপুরে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি মদনে মাদকসহ ছাত্রদল নেতাসহ আটক ৪ মদনে মাদকসেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পৌরসভাস্থ শওদাগরপাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলো-পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল বারী আকন্দ হিরা, দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির, কাইকুরিয়া গ্রামের মানিক ও আটপাড়ার সুখারী ইউনিয়নের তারেক। নেত্রকোনা প্রতিনিধি