টেকনাফে ছয় কৃষককে অপহরণের অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

Armed men abducted six local farm labourers at gunpoint in the hill area of Teknaf on 27 January 2026, which is a direct violent attack within the 14-day window. The attackers are not identified and no deaths or injuries were reported.

Reported by:SamakalSingle source
27/01/26•Minabazar Konapara hill area, Whaikong Union, Teknaf

Killed

0

Injured

0

Summary

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ২০২৬ সালের ২৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত দিনমজুর ছয় কৃষককে অপহরণ করে। পুলিশ জানিয়েছে, তাদের উদ্ধারে অভিযান প্রস্তুতি চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Unidentified hill armed men (পাহাড়ি অস্ত্রধারী)Mohammad JamirShafi AlamMohammad Alam alias Mahat AlamJahid Hossain alias MunnaMojaherMostakEjahar Hossain (father of abducted Mohammad Alam)Sub-Inspector Khokon Chandra Rudra, In-charge of Whaikong Police Outpost

Tags

RobberyMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 28/01/26open original ↗

টেকনাফে ছয় কৃষককে অপহরণের অভিযোগ

টেকনাফে ছয় কৃষককে অপহরণের অভিযোগ প্রতীকী ছবি টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ২২:৪১ কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন- মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এসময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখান থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি।’ টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, ‘হোয়াইক্যংয়ের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পেয়েছি। তাদের উদ্ধারে অভিযান প্রস্তুতি চলছে।’