নিজ দোকানে গলাকাটা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার

AI-classifiedconfidence 75%

Why this classification

A shop owner was found with his throat cut inside his shop, and a knife was recovered from the scene, so this is a concrete stabbing attack. Police have not yet determined whether it was murder or a suicide attempt, so it is included as a violent incident pending investigation.

Reported by:SamakalSingle source
20/05/26•পৌর সুপার মার্কেট, সিরাজগঞ্জ শহর

Killed

0

Injured

1

Summary

সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের 'মেসার্স শীতল ফ্যাশন' দোকানে ২০ মে ২০২৬ (বুধবার) সকালে দোকান মালিক আজিমুল ইসলাম আজিম (৩০) গলাকাটা অবস্থায় উদ্ধার হন। পরে অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, এবং পুলিশ হত্যা নাকি আত্মহত্যার চেষ্টা তা তদন্ত করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

75% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আজিমুল ইসলাম আজিম (৩০) - দোকান মালিক, ভুক্তভোগীরাকিবুল ইসলাম - সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামো. নাজরান রউফ - অতিরিক্ত পুলিশ সুপার

Affected infrastructure

দোকান (মেসার্স শীতল ফ্যাশন)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 20/05/26open original ↗

নিজ দোকানে গলাকাটা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার

সিরাজগঞ্জ নিজ দোকানে গলাকাটা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেট। ছবি: সংগৃহীত সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৬:০২ সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের একটি দোকান থেকে আজিমুল ইসলাম আজিম (৩০) নামে এক ব্যবসায়ীকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাকে ‘মেসার্স শীতল ফ্যাশন’ নামের দোকান থেকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজিমুল ইসলাম আজিম শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে এবং ওই দোকানের মালিক। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যার চেষ্টা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে দোকানের শাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে তারা বিষয়টি বুঝতে পারেন। পরে দোকানের ভেতরে ঢুকে আজিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। ঈদের আগে ব্যস্ত এই বাজার এলাকায় এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।