নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, specific incident reported as happening this morning in Narail, in which a two-sided counter-attack killed four people, including a father and son. The article does not name a political party, so it is classified as a local dominance feud rather than party violence.

Reported by:Prothom AloSamakalCorroborated · 2 sources
23/02/26•Barakula area, Singasholpur Union, Narail Sadar Upazila

Killed

4

Injured

0

Summary

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘটা এ ঘটনায় একপক্ষের নেতৃত্বে আছেন সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং অন্য পক্ষে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যাসাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 24/02/26open original ↗

দুই সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বে চার খুন

নড়াইল দুই সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বে চার খুন সাত জেলায় নিহত আরও ৭ নড়াইল সদর উপজেলার বড়কুলা এলাকায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে পাল্টাপাল্টি হামলায় বাবা- ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের স্বজনদের আহাজারি। গতকাল দুপুরে তোলা- সমকাল সমকাল ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৯ | প্রিন্ট সংস্করণ নড়াইলে গতকাল সোমবার দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় চারজনকে খুন করা হয়েছে। এ ছাড়া রাজবাড়ী, বগুড়ার সারিয়াকান্দি, সাতক্ষীরার কলারোয়া, হবিগঞ্জের মাধবপুর, গোপালগঞ্জের মুকসুদপুর, নারায়ণগঞ্জ ও সাভারে সাতজন নিহতের খবর পাওয়া গেছে। নড়াইলের সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মধ্যে বিরোধ চলছিল। গতকাল ভোর ৫টার দিকে খায়ের মোল্লা ও তাঁর সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ ও তাহাজ্জদ শেখের বাড়িতে এসে হামলা চালায়। এতে ঘটনাস্থলে খলিল শেখ (৬০), তাঁর ছেলে তাহাজ্জদ শেখ (৪৫) ও ফেরদৌস (৫০) নিহত হন। সে সময় খায়ের মোল্লার পক্ষের ওসমান ফকিরের ছেলে ওসিবুর রহমান (৪০) গুরুতর আহত হন। তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সকাল ৭টার দিকে উজ্জ্বল শেখের সমর্থকরা খায়ের মোল্লার কর্মীদের বাড়িতে পাল্টা হামলা চালিয়ে চারটি ঘরবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রাজবাড়ীতে সংঘর্ষে নিহত ১ রাজবাড়ী সদর উপজেলায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সকালে রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আতর আলী (৫৫) ওই এলাকার বাসিন্দা। রাজবাড়ী সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, বেথুলিয়া খোন্দকারপাড়ায় জাবেদ আলীর সঙ্গে মৃত জলিল শেখের পরিবারের বিরোধ চলছিল। সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের একাধিক মামলা চলমান। বগুড়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি গ্রামে কৃষক নয়া মিয়াকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, নাতিকে বাঁচাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে খুন নারায়ণগঞ্জ শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মো. ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে। ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে। ইমন গতকালই একটি মামলায় নারায়ণগঞ্জ কারাগার থেকে ছাড়া পান। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে হাজীর মাঠে প্রতিপক্ষ জাহিদ গ্রুপের সদস্যরা ইমনকে কুপিয়ে হত্যা করে। ফতুল্লা থানার ওসি এম এ মান্নান জানান, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। কলারোয়ায় ছুরিকাঘাতে হতাহত সাতক্ষীরার কলারোয়ায় পোলট্রি খামারকে কেন্দ্র করে আরিফ হোসেনের ছুরিকাঘাতে প্রতিপক্ষ ইব্রাহিম হোসেন (২৭) নিহত হয়েছেন। ইব্রাহিমের ভাই রুহুল আমিন (৩০) গুরুতর আহত হয়ে প্রথমে কলারোয়া হাসপাতালে, পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল দুপুরে বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের সোলেমান হোসেনের ছেলে। পুলিশ হত্যায় অভিযুক্ত আরিফ হোসেন, তাঁর স্ত্রী সাথী খাতুন, বাবা জামাল হোসেন ও মা শাহানারা খাতুনকে গ্রেপ্তার করেছে। মাধবপুরে স্বামীর বুকে ধারালো অস্ত্রের আঘাত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বারচান্দুরা গ্রামে স্বামীকে হত্যার পর লাশ ঘরে রেখে পালানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মিয়া (৩৫) ওই গ্রামের সমসু মেম্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসের সঙ্গে তাঁর চতুর্থ স্ত্রী তাসলিমা বেগমের দাম্পত্য কলহ চলছিল। গতকাল দুপুরে বাগ্বিতণ্ডার সময় তাসলিমা ফেরদৌসের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অভিযুক্ত স্ত্রী ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১ গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ৬টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিলু মুন্সী (৫০) ওই গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।  আশুলিয়ায় ছেলের প্রেমের জন্য প্রাণ গেল বাবার  আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় প্রেমঘটিত বিষয় নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে সালাম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বিকেলে কুমকুমারী বাজারের পূর্ব পাশের মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যায় জড়িত থাকার অভিযোগের দুজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা জানান, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খলিশাপুর বন্দেরপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মোছা. জান্নাতুলের সঙ্গে সালামের ছেলে জীবনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিরোধের জেরে গতকাল জান্নাতুলের বাবা সাইফুল ইসলাম ও তার ভাইয়েরা সালাম মিয়া ও তাঁর দুই ছেলেকে মারধর করে। এতে সালাম মিয়া গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আশুলিয়ার থানার ওসি রুবেল হাওলাদার জানান, সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা ও সাগর মিয়াকে আটক করা হয়েছে। (প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা)

Source 2: Prothom Alo · 23/02/26open original ↗

নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেক পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।