চোখ উপড়ে ফেলার চেষ্টা, ভেঙেছে হাত-পা ও হাড়
Why this classification
A 50-year-old man accused of stealing fish was beaten by a group of local residents, leaving him with broken bones and loss of sight in one eye. This is a specific, recent, physical attack in Bangladesh, so it counts as a violence incident.
Killed
0
Injured
1
Summary
বাগেরহাটের মোল্লাহাটের আঙরা এলাকায় গত রোববার (৫ এপ্রিল ২০২৬) গভীর রাতে ঘেরের মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধাকে (৫০) স্থানীয় বিক্ষুব্ধ ব্যক্তিরা মারধর করেন। এতে তাঁর হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে যায় এবং চোখে গুরুতর আঘাত লেগে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চোখ উপড়ে ফেলার চেষ্টা, ভেঙেছে হাত-পা ও হাড়
চোখ উপড়ে ফেলার চেষ্টা, ভেঙেছে হাত-পা ও হাড় বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের মাছ চুরির অভিযোগ তুলে নির্যাতন বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৮:১৭ | প্রিন্ট সংস্করণ বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের মাছ চুরির অভিযোগ তুলে এক ব্যক্তির হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। উপড়ে ফেলার চেষ্টা হয়েছে তাঁর চোখ। রোববার গভীর রাতে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ভুক্তভোগী আব্দুস শুকুর মৃধাকে (৫০) পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুস শুকুর মৃধার বাড়ি উপজেলার ডাবরা গ্রামে। আঙরা এলাকার যে ঘেরে তাঁর ওপর হামলা হয় সেটির মালিক শোলাবাড়িয়া গ্রামের লিয়াকত মুন্সী। তাঁর দাবি, ঘের থেকে মাছ চুরির সময় রোববার রাত ৩টার দিকে শুকুর মৃধাকে আটক করেন তাঁর ছেলে রোমান মুন্সী। এ সময় রোমানকে আঘাত করে শুকুরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁর সহযোগী দিনো মোল্লা। আশপাশের লোকজন ছুটে এলে দিনো মোল্লা পালিয়ে যায়। এলাকার কিছু বিক্ষুব্ধ ব্যক্তি শুকুর মৃধাকে মারধর করে। এক পর্যায়ে তাঁর চোখে গুরুতর আঘাত করা হয়। ফলে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। এ ছাড়া আঘাতে শুকুরের হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে যায়। এ বিষয়ে শুকুর মৃধার পুত্রবধূ নিলা বলেন, যদি তিনি অপরাধ করে থাকেন, তাহলে আইনের আওতায় এনে বিচার করা যেত। কিন্তু তাঁকে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। কেউ লিখিত অভিযোগ দেয়নি, দিলে আইনগত ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, মারধরের শিকার শুকুর মৃধাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, তাঁর হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে গেছে। তাঁর চোখেও আঘাত করেছে মারধরকারীরা। চিকিৎসার পর ক্ষয়ক্ষতির বিষয় বিস্তারিত জানা যাবে। - বিষয় : - নির্যাতন
